Profile Photo

নদীOffline

  • Nodie
  • Profile picture of নদী

    নদী

    3 years, 7 months ago

    প্রথম চুম্বন
    সেদিন সহস্র বর্ণে বর্ণিল হয়ে উঠেছিল আমার পৃথিবী,
    রঙিন আবেশে যেন রঙের ঝর্ণাধারা ঝরে পড়েছিলো আমার চোখে,
    যেন সহস্র বছরের ঘুম ভেঙে
    পাথরের বুক থেকে ঝরে পড়েছিলো উষ্ণ প্রস্রবণ,
    মাটির বুক ভেদ করে যেন
    আলোর আহ্বানে জেগে উঠেছিলো প্রাণের স্পন্দন।
    মেরুজ্যেতির বর্ণিল আলোয় রঙিন হয়েছিলো আমার হৃদয়।
    সহস্র বীণার ঐকতান যেন,
    মূর্ছিল হয়েছিল আমার কানে।
    মহাবিশ্বের বিশালতা যেন,
    অনুভব করেছিলাম আমার প্রাণে।
    শ্রেষ্ঠতম কাব্য রচনা করে যেভাবে বন্দিত হয় মহাকবি,
    সহস্র অরণ্যানীর সঙ্গীত যেন বন্দনা করলো আমায় তেমনিভাবে।
    সহস্র বছরের নিদ্রা ভাঙিয়ে পূর্ণ করলে আমায় তুমি,
    সুপ্তোত্থিতা সেই সুন্দরীর মতন।
    এক নির্জন প্রকৃতি কোলে, এক রহস্যময় সন্ধ্যায়।
    বাঁধলে তুমি আমায়,
    তোমার নিবিড় আলিঙ্গনে।
    সেদিন প্রথম অনুভন করলাম,
    সৃষ্টির শ্রেষ্ঠতম অনুভূতিকে,
    প্রকৃতির আদিম চিরন্তন অনুভবে।
    যখন তোমার ঠোঁটে রাখলাম ঠোঁট,
    আমাদের প্রথম চুম্বনে।

    14
    6 Comments
    • মায়াময়ী লেখনী।

    • “সহস্র বছরের নিদ্রা ভাঙিয়ে পূর্ণ করলে আমায় তুমি,
      সুপ্তোত্থিতা সেই সুন্দরীর মতন।
      এক নির্জন প্রকৃতি কোলে, এক রহস্যময় সন্ধ্যায়”

      অপূর্ব সুন্দর সমব্যাপ্ত প্রকৃতি, উদ্বেলিত মন-দ্যোতনায় উচ্ছসিত এক হৃদয়ানুভূতি…

    • বাহ চমৎকার লিখেছেন কবি

    • একটি চমৎকার কাব্য লেখা। নদীর স্রোতের মতো বহমান সুখানুভূতি যেন হৃদয়ের গভীর ছুঁয়ে যায়। প্রস্ফুটিত পুষ্পের সৌরভে মলয় সুরভিত হয়, পত্রপল্লবে সাড়া জাগে- কবির ভাবনায় তাই স্বর্গী ঝর্না ধারা ঝরে পড়ে চোখে, মেরুজ্যেতির বর্ণিল আলোয় রঙিন হয় হৃদয়, নিবিড় আলিঙ্গনের উষ্ণ স্পর্শ সহস্র বছরের নিদ্রা ভাঙিয়ে পূর্ণ করে কাব্য ভাবনা-প্রকৃতির আদিম চিরন্তন অনুভব বিপরীত দেহের প্রতি কামনার সুতীব্র আকাঙ্খার পূর্ণতায় তৃষ্ণাত্ম শরীর লীলায়িত মোহময় ভেজা স্পর্শে তখন কবিতার শব্দাবলী বানীবদ্ধ মহাকাব্যের জন্ম চির সুন্দরের মতো করে অমলিন। যে ঠোট নারীর কিংবা পুরুষের একান্ত নিজস্ব উভয়ের মিলনের মাহেন্দ্রক্ষণে উচ্চারিত শব্দ অথবা প্রাপ্তির মুগ্ধতায় নদী কবি হয়ে চুম্বনের ব্যাঞ্জনায় সুর তোলে মহাকালে, রাত্রির বাসর শেষে শিউলীরা দলে দলে ঝরে পড়ে দলিত মথিত বিছানার সুবাসিত আশ্রয়ে।

Skip to toolbar