Profile Photo

Fatema tuz zahraOffline

  • Profile picture of Fatema tuz zahra

    Fatema tuz zahra

    • 4 years ago

    বদলে যাওয়া
    লেখিকা: ফাতেমা তুজ জাহরা।
    💔💔💔💔💔💋💋💔💔
    প্রিয় তুমি বদলে গেছ,
    তুমি নেই আগের মতো।
    তুমি নেই ,ভালোবাসার
    অতীতের সেই পুরোনো মানুষে।
    তুমি কেমন যেনো বদলে গেছ,
    তুমি প্রতিবারই আমার ভালোবাসা
    অস্বীকার করেই চলেছ।
    তুমি আমাকে অবিশ্বাস করে
    আমার প্রতি ছুড়ে দিলে অবহেলা।
    না জানি তবুও কিভাবে আমি
    বেঁচে আছি, তোমাকেই ভালবাসে।
    বিশ্বাস করো আমি ভালো নেই,
    তোমাকে ছাড়া আমি ভালো নেই।
    তোমার কাছে যাওয়ার আশায়,
    তোমাকে আগের মতো পাওয়ার
    দৃড় অপেক্ষায় আমি শেষ।
    আমি কেঁদে কেঁদে রাত কাটায় ,
    আমি কেঁদে কেঁদে দিন কাটায়,
    তুমি আমাকে বোঝলে না প্রিয়।
    আমি আজও অব্দি তোমার,
    প্রিয়তমা হতে পারলাম না।
    তুমি নেই সেই অভিনয়ে,,
    আমার ভালোবাসার মানুষ হয়ে,,
    আমার মায়ায় জড়িয়ে পাগল হয়ে।
    তুমি নেই সেই অভিমানে,
    যেই অভিমান শুধু আমাকে কল দিয়ে
    না পাওয়ার বেদনায় থাকতো ।
    তোমার-আমার অতীতের ভালোবাসার
    সাজানো গল্পের প্রেমিক হয়ে তুমি নেই।
    আমি হেরে গেলাম তোমার কাছে,
    তুমি আমায় বড্ড বোকা বানিয়ে,
    আজ আমাকেই সেই গল্পের
    বাস্তব রূপে একা ছেড়ে দিলে।
    তুমি নেই প্রিয়,, তুমি নেই ,
    আমার ভালোবাসার মানুষরূপে ।

    1 Share
    6
    4 Comments
Skip to toolbar