Profile Photo

Md Moktadirul AlamOffline

  • Moktadir
  • Profile picture of Md Moktadirul Alam

    Md Moktadirul Alam

    3 years, 9 months ago

    #পর্ব-১
    কাগজের নৌকা
    (নব্বইয়ের দশকে আমাদের শৈশব যেমন ছিলো 😊)

    প্রতিদিন মানুষ চলাচল করে ঘাসগুলো সাদা বানায় ফেলেছে, শুধু যেটুকু পথ ধরে হাঁটা হয় ততটুকুই সাদা বাকীগুলা সবুজ। ভোর বেলা সবুজ ঘাসগুলোর উপর যখন শিশির পরে আর একটু হাল্কা রোদ উঠে দেখতে যে কি চমৎকার লাগে 😍। এই পথ ধরে বাসা থেকে স্কুল যেতে হয়, পায়ে হাঁটা পথে ১৫-২০ মিনিট সময় লাগে। অয়ন এই পথ ধরেই স্কুল যায় নিয়মিত, বাৎসরিক পরীক্ষার পর স্কুল বন্ধ ছিলো একমাস। আজ খুলবে, ক্লাস টু এর পুরানা বইগুলো জমা নিয়ে ক্লাস থ্রি এর নতুন বই দিবে আজ স্কুল থেকে। অয়ন ভোর বেলা উঠে পায়চারি করছে, নতুন বইয়ের গন্ধ শুঁকার জন্য তার আর তর সইছে না। প্রেসে প্রিন্ট করা নতুন বইগুলোর ভিতরে প্রতিটা পাতায় যে ঘ্রান থাকে সেটা নিতে কি যে ভালো লাগে 😍। অয়নের আম্মা নাস্তা বানাচ্ছে চা আর রুটি, অয়ন নাস্তা করে একটু আগেভাগেই ধরলো স্কুলের পথ। স্কুলে পৌঁছানোর পর দেখা গেলো তারও আগে চারজন লাইনে দাঁড়িয়ে পরেছে। বই দেয়া শুরু হলো বেলা ১১ টায়, ততক্ষনে পুরা মাঠ বাচ্চাদের হৈচৈ এ ভরপুর। ক্লাস টুয়ে তিনটা বই ছিলো, অয়ন বড় হয়েছে সে ক্লাস থ্রি তে উঠেছে, ক্লাস থ্রি তে মোট বই ছয়টা। অয়ন চারটা নতুন আর দুইটা পুরানা বই পেলো এবং তাতেই সে আনন্দে আত্মহারা 😍

    #মোক্তাদিরুল_আলম_ডলার

    5
    4 Comments
Skip to toolbar