-
মালাকাইটের ঝাঁপি
অরন্য হিল্লোলহারিয়ে গেছে শৈশবের দুরন্ত গোল্লাছুট
মেলার বাতাসাও অস্থির মনকে করে যেন লুট
হারিয়ে গেছে শৈশবের টেনিসের বোম বাস্টিং
ছুটির পরে এটাই ছিল একে অপরের শান্টিং।
হারিয়ে গেছে কৈশোরের আমের আচার চাটনি
টিফিন পিরিয়ডে এটার জন্য খেয়েছি কত পিটুনি
হারিয়ে গেছে কৈশোরের বাগাডুলি ডাঙ্গুলি
হেমন্তের পাকা ধানের গন্ধে ভরেছি মনের ডালি।
বর্ষায় পেয়ারার জেলি মাখা পাউরুটির মিষ্ট স্বাদ
ভুলিয়েছে হৃদয়, বাড়িয়েছে আরেকটু পাবার আহ্লাদ
হারিয়ে গেছে রবি ঠাকুরের নীল নব ঘনে আষাঢ়
কবিতাটি পরেই আঁকতাম যেন মনের রঙিন পাহাড়
হারিয়ে গেছে ইংলিশ ফর টুডের সামিরাস ডায়রি
এনা ফ্রাঙ্কের জীবনী পরে দিতাম মহাযুদ্ধের পাড়ি
হারিয়ে গেছে বিদ্রোহী কবির ছাত্রদলের গান
ঘুমন্ত খোকা না জাগলে আসবে না জয়ের সোপান
হারিয়ে গেছে জসিম উদ্দিনের আসমানি কুটির
কালের পালায় মনে রাখিনি তাদেরই দুঃখের নীর
হারিয়ে গেছে নন্টে ফন্টে হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট
চাচা চৌধুরী সাবু আর রাকা যেন ছিল আমারই রুমমেট
হারিয়ে গেছে বিল্লু পিঙ্কির শয়তানি জাদুর খেল
একদা এগুলি পরেই করেছি অঙ্ক পরিক্ষায় ফেল
হারিয়ে গেছে ইন্দ্রজাল কমিকসের মায়াময় এডভেঞ্চার
রহস্য রোমাঞ্চ জিইয়ে করেছি তিন গোয়েন্দার পাহাড়
হারিয়ে গেছে পাভেল বাঝভের মালাকাইটের ঝাঁপি
সোনার গুটি আলতিন সাকা পরেনি কোন পাপী ?6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



দারুণ স্মৃতিচারণ করে লিখেছেন শৈশবে হারিয়ে যাওয়া বিষয়গুলি নিয়ে লেখাটি। পুরোটা পড়ে মজা পেলাম। সুন্দর ছন্দময় লেখা। অভিনন্দন কবিপ্রিয়।