Profile Photo

Maksuda AkterOffline

  • maksudashima
  • Profile picture of Maksuda Akter

    Maksuda Akter

    3 years, 6 months ago

    ভালবাসায় টাকার ছোঁয়া
    মাকসুদা আক্তার
    ভালবাসায় যাদু আছে, আরও আছে ভরা আবেগ
    তাইতো আজকাল ভালবাসতে কারো, লাগে না আর বিবেক।
    ভালবাসা বললে শুধু হয় না ভালবাসা।
    ভালবাসতে লাগে আজকাল টাকা সর্বনাশা।
    কে বলে ভাই প্রেমই স্বর্গ, প্রেমেতে রয়েছে যাদু?
    টাকা ছাড়া ভালবাসলে প্রিয়তমা কি থাকে কভু?
    হৃদয় দিয়ে ভালবাসলেও পাবে নাকো তুমি তারে
    যদি না দাও প্রেমের সাথে টাকা হারে হারে ।
    ভালবাসতে লাগে না আবেগ, লাগেনা হৃদয়ের ছোঁয়া
    যদি থাকে তোমার গাড়ীবাড়ি আর টাকার গন্ধের ধোয়া।

    1 Share
    3
    2 Comments
    • “হৃদয় দিয়ে ভালবাসলেও পাবে নাকো তুমি তারে
      যদি না দাও প্রেমের সাথে টাকা হারে হারে …”

      এমনই এক সত্যি এই কবিতার উপলব্ধিতে উঠে এসেছে… খুব কম মানুষই আছে সম্পূর্ণ অস্বীকার ক’রতে পারবে… এমনই সুন্দর আরও হৃদয় উৎসারিত অনুভব উপলব্ধি আমাদের তুলটের সুন্দর মনের কবি-সাহিত্যিক বন্ধুদের’কে উপহার দিতে থাকবেন, এই শুভকামনা জানাই কবি… শুভ হোক…

    • টাকা পেলে সবি মেলে, টাকা সবার গুরু/ টাকা পেলে করব আমি নতুন জীবন শুরু!

Skip to toolbar