Profile Photo

মনীষা সরকারOffline

  • Manisha-Sarker
  • Profile picture of মনীষা সরকার

    মনীষা সরকার

    3 years, 7 months ago

    অন্তহীন যাত্রা

    কত অগণিত পথ হেঁটেছি-
    জল জলান্তর হয়ে নিঃসীম অসীমে
    পলাশীর আম্র কানন থেকে তাম্রলিপি
    কখনো সে সরীসৃপ কখনো বেহুলা ভাসানে।
    কত ঝড় তুলেছি যে কত ঢেউ গুনেছি
    কত সলিল সমাধি ভেঙ্গে আবার স্বপন বুনেছি।
    লাঙলে মাটির বুক কষে করেছি স্বাধীন
    পূজি তাহে দেবমাতা সোনার জমিন।
    বিক্রমে পাহাড় চিরে আনি নব গীতি
    আমরা স্মৃতি-ধ্বনিত এক বিহ্বল জাতি।

    কত বৃষ্টি ধরেছি আর কত রোদ্দুরে নেয়েছি
    রারুদের গন্ধ শুকে কত শতাব্দী বেড়েছি
    কালের এ প্রান্ত হতে ও প্রান্তর-
    কিশোরী পায়ের কাল ঘুঙুর বেজে যায়
    আসমুদ্র হিমাদ্রী হতে তবু লইনু বিদায়
    অখিলমাঝে স্বয়ম্ভু যেন ক্ষণজন্মা ভাতি
    আমরা স্মৃতি-ধ্বনিত এক বিহ্বল জাতি।

    4
    3 Comments
Skip to toolbar