-
“নিখোঁজ ঘুম”
|
নীল জোছনায় বেশ জমেছে চাঁদ তারার ঐ জুটি,
হতচ্ছাড়া ঘুম নিয়েছে সেই সুযোগে ছুটি।
|
জমাট বাঁধা ক্লান্ত ছায়ায় হারিয়েছে গোটা দেশ,
জোনাকিরা তাই নীলচে আলোয় হয়েছে নিরুদ্দেশ।
|
ক্ষিপ্র অনিল ছুটছে আবার দূর সে মেঘের পরে,
জোছনাও যেন দূর তারাদের ছুয়েছে আলতো করে
|
বইছে হাওয়া বেখেয়ালে, কে শোনে কথা কার?
সন্ধ্যেয় যদি না ফেরে ঘরে, খবর আছে তার।
|
জানিনা, কেন হুতুম পেঁচার গাছের খোড়লে মন?
বুঝেছি বোধ হয়, জোছনা তোমায় করেছিল জ্বালাতন।
|
শিয়াল জোড়া সেই সুযোগে গেছেন ডিনার ডেটে,
চৌকিদারের বেহাল দশা ফের সারারাত খেটে।
|
এখন আমি খুজবো কোথায় নিখোঁজ সে ঘুমটাকে?
যদি খুজে পাও রেখে দাও তুমি, লাগবে না আমার তাকে।লিখা- মোঃ জুনাইদ
6 Comments
Friends
Jubayer Al Mahmud
@jubayer
Mahira S
@rahman-n-zinnia
চিত্রভানু
@chitrabhanu
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Fahmida Akter
@fahmida-akter
মোঃ তালাল উদ্দিন
@talal3944
আজীমি
@azeemi
ছুটন্ত
@al-said-either
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



হায় ঘুম! কল্পনায় রঙিন চুম! অপূর্ব কবিপ্রিয়।