Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 4 years ago

    ভাবনার মতো
    ১৫/১১/২০২২
    কারো জন্য অপেক্ষা করা আমার একদম ধাতে সয়না-
    কেই আমার জন্য প্রতীক্ষার প্রহর গুনুক সেটাতেও না,
    অপেক্ষা এবং প্রতীক্ষা শব্দ শুনলে আমার গায়ে জ্বালা ধরে
    সময়ের স্রোতে প্রবাহমান ধারায় চলতে পারলেই খুশী ঝরে
    মনের গহীনে বেজে ওঠে অদৃশ্য বীণার মোহনীয় সুর ঝঙ্কার
    অনেকটা হৃদয় হীনের মতো যান্ত্রিকতা ভাবনা জুড়ে অহরহ
    কাব্য কবিতা প্রেম নিবেদনের ভাষা কোমলতা কাছে আসা কিংবা বিরহ
    কিছুই ভাবিনা নিজের মতো নিজের জন্য একান্ত করে নিতে একেবারে
    যা কিছু এখানেই রবে স্মৃতি বিস্মৃতি প্রেম বিরহ স্পশ চেতনা মলিন দরবারে
    নোনা ধরা দেয়ালের মতো জীবনের ক্ষয়ে পড়া স্বপ্নের বিলিন দেখে
    শীতের সকালে জড়াবো উষ্ণতা তবুও চাইবোনা চুম্বনের স্বাদ মেখে
    একটু হলেও পুলকিত হই, সময় আমার কাটুক নিদারুন বিস্বাদে
    বিরহ বিপন্নতা জয় পরাজয়ের হরষে বিষাদে,
    আমারে চেতনা আমার ভাবনার জ্বরা ব্যাধি কাউকে ছোঁবেনা নিরবধি
    আমার কবিতা শব্দ গ্যাঁথা বুননের ধ্বনি কালোর গহীনে মিলবে যদি
    কে বলবে যেওনা আমাদের থেকে মহাকালের অচেনা পথে! চিরদিনের তরে
    তোমার পদচারনা না যাক মুছে ধূসর ধুলিময় পথের থেকে, ”না যেওনা অগচরে”!
    সবাই মোরে ভেবেছে ক্ষ্যাপা কবি কিংবা উচ্ছনে যা তা কিছু এই ক্ষণে
    আমিই তো জানি আমার পেলবতা হাতছানি হৃদয়ের টান মন ও মননে,
    কারো জন্য অপেক্ষা আর কারো দৃষ্টির ধার
    ছিড়েছি মাধুয কোমল আহবান বহুবার
    আমাতে আমি নিমজ্জিত নিজের মতো করে নিজের নীড়ে
    তাই কোনো টানে আমি দলিনা ভাঙিনা আলো আঁধারের ভীড়ে………………………….

    7
    3 Comments
    • “নোনা ধরা দেয়ালের মতো জীবনের ক্ষয়ে পড়া স্বপ্নের বিলিন দেখে
      শীতের সকালে জড়াবো উষ্ণতা তবুও চাইবোনা চুম্বনের স্বাদ মেখে” অসাধারণ লাইন দুটো! ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!

    • সময় বহিয়া যায়।

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar