Profile Photo

কাব্য রঙOffline

  • Mahbuba-Hasin
  • Profile picture of কাব্য রঙ

    কাব্য রঙ

    3 years, 6 months ago

    আকাশে জ্যোৎস্না দেখে
    নিজের অজান্তেই বনের পথে যাই
    নিতে কারো গায়ের ঘ্রাণ
    হৃদয় আমার হরিণ যেনঃ
    রাত্রির এই নীরবতার ভিতর দিকবিদিক ছুটে যাই
    রূপালি চাঁদ আর পাতার আলোছায়ার মাঝে
    শুধু তাকে একবার দেখবো বলে
    শুধু একবার তাকে ছুঁয়ে দেব বলে
    কোথাও তাঁর কোন হদিস নেই আর
    যতদূর যাই কাস্তের মতো বাঁকা চাঁদ শুধু আমাকে বাঁকা হাসি দেয়
    কানে কানে যেন বলে ওরে নির্বোধ আর কত তুই ছুটবি
    তারপর ধীরে ধীরে ডুবে যায় চাঁদ
    আর আমি পরাজিত সৈনিকের মত আবার ফিরে আসি
    চিরচেনা সেই অন্ধকারে

    11
    9 Comments
Skip to toolbar