-
শিরোনাম: অনুপমা
কলমে: জুবায়ের আল মাহমুদ।
তারিখ: ১৭/১১/২২মায়াবী মুখটি তাহার মেঘ কালো কেশ,
কন্ঠ যেনো গানের বীনা শুনতে লাগে বেশ।
কাজল কালো আঁখি দুটো পদ্মফুলের মতো,
প্রেম সাগরে ডুবে মরি তারে দেখি যতো।
দৃষ্টি যেনো প্রেমের ফুলকি মুক্তাঝরা হাসি,
যতই দেখি রূপের ঝলক ততই ভালবাসি।
আলতা রাঙা চরণ যেনো নুপুরের দোলা,
ছলাহীন কথা কয় যেনো হৃদয় খোলা।
অন্তরে প্রেমের আগুন জ্বলে ধিকিধিকি,
আনমনে সারাবেলা তার ছবি আঁকি।
প্রতিদিন প্রেম পিপাসা যায় শুধু বেড়ে,
মন চায় সারাজীবন থাকি তাকে ঘিরে।এক নজর দেখলে তোমায় মনে জাগে সুখ,
চোখের আড়াল হলে তুমি আনচান করে বুক।
মনের আয়নায় দেখি শুধু তোমার মুখখানি,
হৃদয় মাঝে বসত করো হয়ে আমার রানী।
হৃদয় জুড়ে আছো তুমি হয়ে ভালোবাসা,
তুমি আমার বাঁচার স্বাদ, তুমিই প্রাণের আশা।
বুকের মাঝে রাখবো তোমায় প্রেমের ছোঁয়া দিয়ে,
সঙ্গী হয়ে প্রেমের বাসর সাজাবো তোমায় নিয়ে।8 Comments-
@Prithula তুলট যে আমার নদীর কূল,,,
তাইতো তাহার কাছে,,,
আসি বারে বারে,,,
নই আমি অপরাধী,,,,
বুঝনাকো ভুল,,,, -
Friends
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon



সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন প্রিয় তুলট সাঁই ! অনেকদিন পর এলেন?