Profile Photo

মনীষা সরকারOffline

  • Manisha-Sarker
  • Profile picture of মনীষা সরকার

    মনীষা সরকার

    • 3 years, 11 months ago

    # প্রত্যুষ প্রহর #

    এত কাছ থেকে কেউ সকালকে দেখেছ?
    পূব আকাশে সিঁদুর রাঙা টকটকে এক থালা
    যেন আমার মায়ের কপালের লাল বৃত্ত।
    আহ! কি নরম আলো, কোমল বাতাস;
    হিম হিম ছোয়া তাতে, বাবার স্নেহের মত
    শরীর জুড়িয়ে যায় পরমতম পাওয়ায়।
    আর মন! ছেড়া ঘুড়ি মুক্ত ডানার
    নেচে ওঠে অফুরন্ত প্রশান্তির প্রশ্বাসে।
    পাখির সে কলতান, কিচির মিচির ডাক!
    তাতে এত ছন্দ তাল যেন সন্ন্যাস ভেঙ্গে যায়।
    দূর থেকে ভেসে আসে যৌবনা নদীর গান
    ধূলোগুলো সব ভেজা শিশিরের প্রেমে।
    রাতের ক্লান্তির পথ সকালে এসে ফুরায়
    অবনীর নিস্তব্ধতা যেন হাজার কথা বলে।

    6
    5 Comments
Skip to toolbar