Profile Photo

মুক্তা বুলবুলিOffline

  • chandra-mukta
  • Profile picture of মুক্তা বুলবুলি

    মুক্তা বুলবুলি

    • 3 years, 10 months ago

    শরত আসিছে ভুবনে
    ——————————
    পৃথিবীর যোগ্য মানুষের ভিড়ে
    দৈনিক অযোগ্য হয়ে উঠি আমি।
    ​
    ভালবেসে তবু এই লোনা জীবন কে
    মধুরতার স্বাদ দিলে তুমি।
    ​
    বড় বড় সব মানুষের চোখে
    আমার মাথা নিচু হয় রোজ।
    ​
    তবু তুমি আমাকে দুদন্ড সময় দিয়েই
    দিয়েছো বাচার কবজ।
    ​
    আমি চাতকের মত পিপাসিত হয়ে
    চেয়ে থাকি মেঘের আশায়।
    ​
    আমি বর্ষনের খোজ পাইনি ঠোঁটে
    কান্নায় বুক ভাসাই।
    ​
    আমার সুখ সুখ সময়
    বিদ্যুত হয়ে চমকায়।
    ধরে রাখার ক্ষমতা নেই।
    তুমি বারেবার যাও মেঘের গর্জন হও,
    ধরে রাখতে গিয়েছি যেই।
    ​
    শরতের সাদা কাশ মনে বয়ে যায় কতবার–
    তুমি হিমেল হাওয়ায় বুনো প্রেম ছড়ায়ে
    বিদায় জানালে আবার।
    ​
    আমি পৃথিবীর কোনে এক কবিতা লিখি
    আমার জীবন নিয়ে।
    তুমি পড়ে নিও ওগো সময় করে
    আমাকে বিদায় দিয়ে।
    ​
    দেখো কত ভালবাসা ওই শব্দের মাঝে,
    পড়ে বেহুস হবে।
    সেই আনকোরা দিনে তুমি কবিতা বুকে
    আর আমাকে না পাবে।।

    9
    9 Comments
Skip to toolbar