-
ছয় ঋতুর দেশে
আনিছুর রহমান
পৌষ মাসে শীত নামে ছয় ঋতুর এই দেশে
খেজুর গাছে হাড়ি ভরে সকালে মধুর রসে।
মাঘ মাসে কনকনে অনেক ঠান্ডা শীতে
বুড়াবুড়ি আগুন পোহায় বসে নিশি রাতে।
খোকাখুকি বই পড়ে সকালে রোদে উঠানে
ভাপা পিঠা মোয়া মুড়ি খায় সকলে মিলে।
ফাল্গুনে ভোমরের গুন গুন পাখির কলরবে
মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায় মধু আহরণে।
চারিদিকে কৃষ্ণচূড়া শিমুল পলাশ ফোটে
কোকিল মধুর কণ্ঠে গান গেয়ে মুগ্ধ করে।
প্রেমিকা যুগল হাত ধরে ঘুরে রোদ বৃষ্টি বাদলে
এমুন দিনে মন নাহি বসে সবার ঘরেতে ।
আহা কি দারুণ প্রকৃতি নানা সাঁজে চারদিকে
নতুন পত্র পল্লবে ভরে উঠেছে বনে বৃক্ষেতে।
সবুজ তরু লতায় প্রাণের জোয়ার লাগে
সমীরণ বহে আমেজ জাগে সবার প্রাণে।
চৈত্র মাসে গরম হাওয়ায় ঘামে গা ভেজে
পথে ঘাটে তৃষ্ণায় সব প্রাণীর ছাতি ফাটে।
বৈশাখ মাসে আমের মুকুল ধরে গাছে গাছে
প্রখর রোদে কৃষক গরু পাল লয়ে যায় মাঠে।
জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল নানা ফল পাকে
নাইওর নাইওরি মধুর মাসে বাপের বাড়ি আসে।
আষাঢ়ে বাদল নামে খালে বিলে মাঠে
মাঝি ভাই নৌকা চালায় খেয়া লয়ে ঘাটে।
শ্রাবণ মাসে মেঘলা আকাশ সারাবেলা বৃষ্টি ঝড়ে
উদাস উদাস লাগে দোলা দেয় প্রেম সবার হৃদয়ে।
ভাদ্র মাসে তাল পাকে পিঠাপুলি খায় মিলে সকলে
পথে ঘাটে হাঁটুজল ভিজে পাড়ি দেয় গাঁয়ের লোকে।
আশ্বিন মাসে সকালে শিশির ভেজা ঘাসে
নানা ফুলে ভরে যায় সোনা রোদে উষা হাসে।
কার্তিক মাসে সবার ক্ষেত ভরা পাকা ধানে
কৃষাণ কৃষাণী তাকিয়ে রয় খুশিতে মাঠ প্রাণে।
অগ্রহায়ণে গোলা ভরে উঠে সোনালী ধানে
নতুন চালের পিঠা খাবে গাঁয়ের নিমন্ত্রণে।১৯/১১/২০২২.
8 Comments
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



খুব সুন্দর! মনটা ভরে গেলো।