-
ময়না তুমি না কইছো আমার লগে’ই থাকবা,তামাম দুনিয়ার বেবাক কিছু পাল্টাইয়া গেলেও তুমি পাল্টাইবানা, অহন তোমার কী হইলো! কোন ফাল্গুনের নরম বাতাস পাইয়া তুমি পাল্টাইয়া গ্যাছো। তুমি না কইছো আমার লাইগ্যা তোমার ম্যালা মায়া লাগে , তাইলে অহন কার মায়ার আঁচড়ে তুমি আমার চক্ষু দু’খান আন্ধা কইরা দিছো? কও আমারে কও। তুমি না গাঙের জল ছুঁইয়া আমারে কথা দিছো, সমাজের মুখে চুনকালি মাইখা তুমি আমার হইবা, হগলতে হারাইয়া যায়না কথাখান তুমি আমার লগে ঘর বাইন্ধা ষোলআনা বুঝাইয়া দিবা, তাইলে অহন কোন যমুনার স্রোতে তুমি ভাইসা গ্যাছো।
তুমি না কইছিলা আম্মার নকশিকাঁথার রঙিন সুঁতার লাহান আমার জীবনডারে সুখের সুঁতা দিয়া বুইনা দিবা, তাইলে অহন ক্যান বিচ্ছেদের আগুনে জীবনডারে পুড়াইয়া আঙ্গার কইরা দিতাছো? তুমি কি সবকিছু ভুইলা গ্যাছো ময়না? ও ময়না, তুমি কইছিলা আমাগো চুঁড়ুই পাখির লাহান একখান সংসার হইবো। সন্ধ্যাকালে গঞ্জে থেইকা আমার ফিরতে দেরি হইলে তুমি আমার চিন্তায় কপালে ভাঁজ পালাইবা। কদ্দুর পর পর পথের দিকে চাইয়া ছটফট করবা। তুমি না কইছো, বিয়ার পয়লা বছরে তুমি আমারে লইয়া মাজার জিয়ারতে যাইবা। তাইলে ক্যান তুমি গোধূলির আলোর লাহান আন্ধারে মিলাইয়া গ্যাছো।
তুমি শুধু ছেলেমানুষি’ই দেখলা, আবেগ দেখলা না, তুমি শুধু কর্পোরেট সুখ বুঝলা, এই দরিদ্র যুবকের পিরিত বুঝলানা। অহন আমি কী নিয়া থাকুম? কার লাইগা বাঁচমু, কারে লইয়্যা বুকের জমিনে ঘরবান্ধার স্বপ্ন দেখুম। ময়না, অহন কে চোখের জইলা মুইছা দিব। আমি কেমনে বুঝামু আমার অবুঝ মানডারে, আমার ময়না, আমার ময়না অহন আর আমার নাই, কেমনে মাইনা নিমু আমার মুখ গুঁজার বুকখান অন্য কারো আদর হইয়্যা গ্যাছে। ময়না, যেই বুকে ঘুমাও হেই বুকটা কি আমার বুকের চাইয়াও ঠাণ্ডা? যেই আকাশে উড়ো, হেই আকাশটা কি আমার আকাশের চাইয়াও বড়?
ময়না ছাড়া কহনো মতিরা বাঁইচা থাকবার পারেনা; আমিও পারুম না, মইরা যামুরে, মইরা যামু… আইজ লাইলঙের দড়ি গলায় প্যাছাইয়া মইরা যামু, আইজ যদি মতি মইরা যায় তয় তার লগে লগে তার নামরেও দাফন কইরা দিও, কব্বরের বুকে খুঁটি গাইড়া লেইখ্যা দিও এইহানে ঘুমাইয়া আছে , একজন দরিদ্র প্রেমিক….
5 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel


ভালোবাসা নিবেন কবি