Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 বাংলার প্রকৃতি 🔰

    নীল আকাশের পাখি হয়ে গিয়েছিলাম উড়ে,
    দেশটা আমার কত সুন্দর দেখেছিলাম ঘুরে।
    নদ নদী খাল বিল হাওর পাহাড় সমতল,
    উচু নিচু ভুমি কত আরো বনাঞ্চল।

    বারো মাসে ষড় ঋতু আগমনি বাতাস
    প্রকৃতির লীলা খেলার বিচিত্র প্রকাশ,
    গ্রীষ্মের প্রথম ছোঁয়ায় যেমন হয় ক্ষতি
    আবার ফল ফুল জীবনে আনে সুখানোভুতি।

    বর্ষা সবুজে রাঙ্গায় দেশ আকাশে চড়ায় সাদা মেঘ
    কবির মনে জাগে কবিতা জাগে গানের আবেগ,
    শরৎ এলে ফসলের ক্ষেতে শ্যামলীমা দেয় হাতছানি
    অপরুপ শোভায় লোভনীয় হয় রাতের শ্যমল চাঁদনী।
    হেমন্তে মাটে মাটে সোনালী ধান
    নবান্নের আনন্দে মাতে কৃষকের প্রাণ,
    ভোরের শিশির শৈত প্রবাহে শীতের আগমন প্রকাশ পায়
    গাছের পাতা ঝড়ে পরে নদী নালা খাল শুকিয়ে যায়।

    ঋতুরাজ বসন্ত এলে আমাদের মাঝে
    প্রকৃতি যেমন সাজে আরো অপরুপ সাজে,
    আবহাওয়া জলবাযু এ দেশের প্রকৃতির সঙ্গি
    কত বিচিত্র বেশ ভুষা করে কত বিচিত্র ভঙ্গি।

    ঋতু বৈচিত্র ছড়ায় সৌন্দর্য্য দুর হয় মনের কান্তি
    সকল দিকেই পুর্ণ আমার বাংলার প্রকৃতি।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    4
    6 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar