Profile Photo

কাব্য রঙOffline

  • Mahbuba-Hasin
  • Profile picture of কাব্য রঙ

    কাব্য রঙ

    3 years, 7 months ago

    হারিয়ে গেছ কি তুমি কোন এক মেঘলা দিনে
    বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া হয়ে
    রোদ্রের সাথে কোন এক ভোরবেলায় কুয়াশা হয়ে
    কোন এক শেষ বিকেলে গোধূলি লগনে।
    হারিয়ে গেছ কি তুমি কোন এক অমাবস্যার রাতে
    ভয়ংকর কালো অন্ধকার হয়ে
    ঘন কালো মেঘের আড়ালে কোন এক বর্ষা কালে
    কোন এক অচেনা নদীর স্রোতের সাথে।
    হারিয়ে গেছ কি তুমি কোন এক প্রাচীন যুগে
    হারিয়ে যাওয়া সভ্যতা হয়ে
    মহাকালের সাথে কোন এক ভয়ানক দিনে
    গন্তব্যহীন কোন এক পথের সাথে।
    হারিয়ে গেছ কি তুমি কোন এক জ্যোৎস্না রাতে
    কারো হৃদয়ে আলোকিত করে
    সঙ্গী হয়ে কোন এক অদ্ভুত মহামানবীর সাথে
    কোন এক অচেনাকে অন্ধকারে ফেলে।…❤️💙

    11
    8 Comments
    • “হারিয়ে গেছ কি তুমি কোন এক জ্যোৎস্না রাতে
      কারো হৃদয়ে আলোকিত করে
      সঙ্গী হয়ে কোন এক অদ্ভুত মহামানবীর সাথে
      কোন এক অচেনাকে অন্ধকারে ফেলে…”

      জীবনে যেন পূর্ণতা প্রাপ্তীর শুভক্ষণ গুলোতে’ও কারো কারো মনের একটি বিশেষ কোমল জায়গায় কেউ একজন নীরবে দোল খায়, স্মরণে সে হাসে, ভুলে গেলে সে মন খারাপ’ও করে… এমন অনুভব কারো জীবনে অন্ততঃ একটিবারের জন্যেও হয়নি যদি কেউ বলে, তবে সে নির্ঘাত মিথ্যুক… প্রিয় কাব্য রঙ, সর্বক্ষণ শুভ হোক, মঙ্গলালোক আপনার চারপাশ স্নেহসুখে ভ’রে রাখুক…

    • না পাওয়ার দুঃখগুলো আমাদের কাঁদায়।

    • যে হবার নয় মোর প্রেয়সী যাক চলে যাক সেজে রূপসী
      আমার আমিকে দিবো বিলায়ে সসরিলে না হয় অন্তর তপস্বী।

Skip to toolbar