Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 নতুন ধান 🔰

    কাস্তে হাতে চলছে কৃষক
    মাঠে নতুন ধান,
    নতুন ধানের গন্ধে তাহার
    ভরে উঠে প্রাণ।

    হেমন্তের এই প্রথম দিনে
    নতুন ধানের আটি,
    সোনার মতই দেখতে যে তা
    সোনার চেয়েও খাঁটি।

    ধানের বোঝা মাথায় নিয়ে
    ফিরে কৃষক বাড়ি,
    আঁটির উপর আঁটি রাখে
    করে সারি সারি।

    ধান কাটা সবার হলে
    মাড়াই করা শুরু,
    নতুন ধানের পিঠা পায়েস
    খাবে ছেলে বুড়ো।

    নতুন ধানের ভাঁপা পিঠে
    শীতের সকাল বেলা,
    উনূন পাড়ে সবাই বসে
    মহা মিলন মেলা।

    গোলা ভরা নতুন ধানে
    মুখে তোমার হাসি,
    বাংলার কৃষক সালাম তোমায়
    তোমায় ভালোবাসি।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    4
    4 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar