-
প্রাচীর
—————–
বড় একটা প্রাচীর তুলে দেই মনের চারপাশে
কেউ যেন আর দেখতে না পায়
বোবা শ্রাবণ, স্মৃতির হাসি।আমায় সহবত শেখানো হয় ধৈর্য্য ধরার,
আমি ভুলে যাই আমি মানবী এক
আমারও আছে সুখ দুঃখের অনুভূতি
আমিও ব্যাথা পাই,দ্বিগ্বিদিক হারিয়ে দিশেহারা হই।সর্বহারা আমি শূন্যে এসে নোঙর ফেলি
আমার ঠাঁই হয়না শূন্যের বুকেও,
আমি মন দিয়ে সহবত শিখি আর প্রাচীর তুলি
যত্ন করে প্রাচীর তুলি নিজের চারপাশে ।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Borno
@biborno


স্বাগতম কবি! নিজের চারিপাশে প্রাচীর তুলে নিজেকে জাগতিক সুখ দুঃখ থেকে কি আড়াল করে রাখা যায়? দেয়াল টপকে তারা চলে আসে ঠিকি। অভিনন্দন সুন্দর লেখাটির জন্য।