-
তোমার আবির্ভাব
সন্জিত তির্কী প্রণব
“হে ধ্রুবতারা,
পূর্বাকাশে উঠেছে রক্তিম সূর্য
সে ত তোমারি আবির্ভাবে।
চারিদিকে পাখি করে করহল,
নতুন কিছুর উদ্যমে।
আকাশের লক্ষ তারা জীবনকে প্রতিনিয়ত ডাকছে।
এই ডাক আগ্রহ্য করার ক্ষমতা কারও নেই।
এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই সুখ দূঃখ ভেলায় জীবন নৌকা।
কখনও শান্ত কখনও বা উর্মিমুখর সাগরে এগিয়ে চলে।
কখনও বা অন্ধকার আচ্ছন্ন করে জীবন।
তবুও চলতে হয় আলোর দিশা হয়ে।
জীবন সংগ্রাম জেনেছি ত তোমারি আবির্ভাবে।
“হে ধ্রুবতারা,
জানালে তুমি জীবন সংগ্রামের আর্দশ।
ভালোবাসার দিশা নিয়ে ছুটে চলিলে সমগ্র বিশ্ব
তোমারি আবির্ভাবে জেগেছিল সৃষ্টিতে আনন্দ উৎস।
আকাশের লক্ষ তারা হেসে ছিল সেদিনও।
অন্ধকার পেয়েছিল আলো,মানুষ পেয়েছিল নতুন করে বাঁচার আশা।
সৃষ্টি পেয়েছিল নতুন এক ধ্রুবতারা।
সংগ্রামী জীবন নিয়ে চলিলে সমুদ্র তটে।
জাতি ভেদ ঘুচালে নিজেকে নতুন রূপে সৃষ্টি করে।
তোমারি সৃষ্টি পেল আজ বিশ্ব ভ্রাতৃ দিবস।
যুব সংগ্রামে প্রেরণায় পেল আজ
১২ জানুয়ারি শুভ যুব দিবস।
তাইতো বিশ্ব করবে আজ পালন তোমার আবির্ভাব।
তোমারি আবির্ভাবে আমার শুভেচ্ছা লহ।3 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


সুন্দরের আবির্ভাব সমাজে আনে নতুন সৌরভ। মানুষ যায় পাল্টে। কবির নিবেদন আমাদের চেতনায় আনে স্ফূর্তী। অভিনন্দন।