Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • এক রত্তি ভালোবাসা

    এক রত্তি ভালোবাসার জন্য উত্তর থেকে দক্ষিণ মেরুতে ঘুরেছি
    সাগর থেকে মহাসাগর, মরুভূমি থেকে গহীন অরণ্যে
    কত রাজপথ জনপথ ঘুরলাম
    চিরানন্দ কাঙ্ক্ষণীয় ভালোবাসা কোথাও পেলাম না।

    অনেকটা অপ্রগলভাবে আকাশকে বললাম
    আমায় একরত্তি নীল দাও, ভালোবাসবে সে
    অন্তরীক্ষ জানায়, অলীক কল্পনা তোমার, ফিরে যাও
    তুষারমৌলি মন নিয়ে ফিরে এলাম।

    একবার ভালোবাসার দৌড় প্রতিযোগিতায় নেমেছিলাম
    অনেকটা খরগোশ আর কচ্ছপের মতো
    জিতিয়েও গিয়েছিলাম, পরে ছলকপট করা হলো
    অক্ষমতার অভিযোগে ফল বাতিল করা হয়।

    এক রত্তি ভালোবাসার জন্য পাহাড় কেটে তৈরি করেছিলাম নির্ঝর
    সেখানে বইছিল বসন্ত প্রবন, আত্ম-বিহ্বল হয়েছিলাম
    একদিন উৎসমুখে দিলে পাথরচাপা
    কালসমুদ্র হয়ে থাকলো দুরাকাঙ্ক্ষা।

    আত্মনিষ্ঠ সম্পর্ক হয় পানসে অনেকটা আধিদৈবিক
    কুহকী ছিন্ন হলে খড়কুটোর মত উড়ে যায় মহাসাগরে
    ভাসমান আবলুশ খড়িকে দেখে মনে হয় চন্দ্রালোকিত
    মেদিনীতে আর ফিরে না দ্বিজন্মা।

    ভালোবাসার অঙ্কুরোদ্গম আবিদ্ধ করেছো
    অস্তায়মান রবির রক্তিম আভায় মিলে যায় বরিষ
    তপ্তকাঞ্চন হারায় ধ্রুববিশ্বাস, মিলিয়ে যায় পূতাত্মা
    ভস্মীভূত করলাম এক রত্তি ভালোবাসাকে।

    6
    4 Comments
Skip to toolbar