-
স্মৃতির ব্যবহার হোক দাওয়াতি ময়দানে। স্মৃতি এক অদ্ভুত শাস্ত্র ! কারণ এ স্মৃতি গুলো ভুলা যায় না।
দাওয়াতি কাজ করা মুমিনের ঈমানী ও নৈতিক দায়িত্ব। আ*ল্লাহ তায়ালা এই কাজ করা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। কিন্তু দাওয়াতী কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই। হতাশ না হয়ে চলুন স্মৃতির ব্যবহার করি। কোন এক গুণী বলেছিলেন, “কারো হৃদয়ে প্রবেশর ইচ্ছে থাকলে তাকে অনেক সময় দিন, দেখবেন আপনি তার স্মৃতি হয়ে উঠেছেন! সে আপনাকে ভুলতে পারবে না!কারণ স্মৃতি কখনো ভুলা যায় না!” ভালোবাসা যখন গভীর হবে দাওয়াতি কাজ ততই সহজ হবে।
ভালোবাসার স্মৃতি যখন বেড়ে যায় তখন অনেকেই তাদের মাঝে আর দাওয়াতি কাজ করতে চায় না। তাদের মাঝে দ্বীনের কাজ করতে হীনমন্যতায় ভুগেন অনেকেই। দাওয়াতী কাজে স্মৃতির ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে অপরের মনে নিজের স্মৃতি আঁকতে গিয়ে যেন অহংকার হৃদয়ে স্থান করে না নেয়। আত্মপ্রীতি, আত্মপ্রচার, আত্মপূজা সৃষ্টি হতে পারে এই ধরনের সম্পর্ক থেকে। তাই এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে।
আমাদের ভালোবাসা হয়ে উঠুক আ*ল্লাহর সন্তুষ্টির জন্য, হয়ে উঠুক সুন্দর এক জাতি গড়ে তোলার জন্য। আ*ল্লাহপাক আমাদের সেভাবেই কবুল করুন।
6 Comments
আব্দুল মজিদ মারুফ
দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা
গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।
ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।
Friends
জিনাতুন নেছা
@zinatunnesa99
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Smsadek__
@smsadek__
ফারহান সীমান্ত
@melbetkhan
মিনহাজ লিমন
@minhaz-limon
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah
Ruhan Internee
@ruhaninternee
মো. রউফুল আলম
@rouful



সুন্দর গদ্য। লিখে যাও।