Profile Photo

Al mamun abdullahOffline

  • almamunabdullah
  • Profile picture of Al mamun abdullah

    Al mamun abdullah

    3 years, 6 months ago

    কবিতাঃ আমরা মানুষ
    কলমেঃ আল মামুন আব্দুল্লাহ্

    আমরা মানুষ! হারিয়েছি হুঁশ হয়েছি বেহুঁশ,
    রঙের এ দুনিয়ায় নিত্য উড়াই রঙিন ফানুস।
    কল্পকথার গল্পগাথায় স্বপ্নডানায় নিত্যচলি উড়ি,
    নাটাই ছিঁড়ে মুহুর্তেই অদৃশ্যে মিলাবে জীবনঘুড়ি।

    আমরা মানুষ! জানিনা তো হায়,
    মৃত্যু কাকে কখন গ্রাস করে নেয়।
    জন্মিছে যে মরিবে সে বলেছেন মহান প্রভু,
    চাইলেও কেউ বাঁচিতে-পারিবেনা কোথাও কভু।

    আমরা মানুষ!
    জীবন নিয়ে বড্ড উদাসীন,
    ভালোবাসা ভুলে আপনকে ঠেলছি দূরে
    হৃদয়ে দম্ভ পুষে সীমাহীন।
    সুখের আশায় মিছে মায়ায় খেটে যাই ভুলে সব ক্লান্তি,
    পূণ্যের হিসেব শুন্য মিলায় জীবন বাড়ায় শুধুই অশান্তি।

    আমরা মানুষ!
    ফিরবে কি হুশ-বুঝব বলো কবে?
    জীবনের সবটুকু রঙ মুছে যে একদিন যাবে।

    আমরা মানুষ!
    মরীচিকার পিছে ছুটেই চলেছি,
    ছুটতে ছুটতে আপন গন্তব্য ভুলতে বসেছি।

    আমরা মানুষ! মানবতার বাণি ভুলেছি আজি,
    ধর্মে ধর্মে অপকর্মে অধর্মের চলছে নানান কারসাজি।
    স্রষ্টার সৃষ্টিতে হও শ্রদ্ধাশীল হোক তার যেটাই অবস্থান,
    আছে যতো উঁচু নিচু, সাদা কালো, দুর্বল ও সবল
    মনে রেখো মানুষ সবে-স্রষ্টা যে এক আল্লাহ মহান।

    ওহে মানুষ ফেরাওরে হুশ ঘুমাইওনা আর,
    জীবনের গল্প আছে বাকি অল্প সময় যে পথ ধরিবার।
    উদ্ভ্রান্ত উদাসীনতা ছেড়ে এসো সবে কাঁধ মিলাই,
    চল মুস্তাক্বিমের পথ ধরে শান্তি কুটিরে পৌছাই।

    12
    11 Comments
Skip to toolbar