Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • নতুনের আহবান

    নতুনের আহবান আজ হৃদয় ছুঁয়েছে,
    মেঘের ভেলায় সে বার্তা এসেছে,
    লাল মেঘের কালিতে সে বার্তা লিখা নীল আকাশের জমিনে,
    প্রার্থনায় নতুন কিছু চাওয়া জেগে উঠেছে,
    সবুজ প্রান্তরে জন্ম নিয়েছে সোনালী পাতার বৃক্ষ,
    রাখালের বাঁশিতে মমতার সুর বাজে,
    বাঁশির সুরের ছন্দে ফড়িং গুলো উড়ে উড়ে নাচে,
    পরিচিত ফুলের বাগান মনে হয় নতুন,
    আগে দেখিনি এই জনমে,
    লাল মেঘ গুলো দক্ষিণা হাওয়ায় মৃত্তিকার বুকে ঝরে,
    লাল মেঘের মমতায় জেগে উঠবে নতুন শস্য ক্ষেত জুড়ে,
    নতুনের আহবান আজ হৃদয় ছুঁয়েছে,
    আর থাকব না বসে পরিশ্রম করব নতুন কে সফল করতে।

    4
    4 Comments
Skip to toolbar