-
———/—অবহেলা—/——–
পড়তে গিয়েছিলাম পদার্থ বিজ্ঞন,
পড়তে পড়তে আমি অজ্ঞান,,
তবে পেলাম না ব্যাখ্যা, কেন দেয় আখ্যা,
দিন শেষে বোন আমাকে, ” অপদার্থ “।
ব্যাচ শেষ করে, রাস্তা পেড়িয়ে শুনি “আল্লাহু আকবার”
হুম, এবার হবে মিটিং বাদ রেখে শুটিং “মসজিদ বরাবর”শেষ করে নামাজ, ভাবছি, “করব কবে হজ”
তবে আচিরেই দেখি দাড়িয়ে এক বৃদ্ধ,
ছেঁড়া জুতো আর নগ্ন পোশাকে রয়েছে সে সিদ্ধ,,
চাওয়ার ভঙ্গিমায় দাঁড়িয়ে সে চাইছে না কিছু আজ,
তবে শব্দ করে গাছের নিচে বসলো নিয়ে লাজ,,
দামি পোষাক আর দামি জুতো নিয়ে বের হলো কত লোক,
তবে দেখলাম না তার প্রতি কারো একটু খানি ঝোক,,
হাতের নিচে রেখে পকেট, পার হলাম গেট,
তবে ক্রমে ক্রমে হচ্ছিল যেন আমার মাথা হেট,,
ভাবলাম…. মানি ব্যাগটা বের করে দেখি আছে কত আর টাকা,
এই শহরের লোকগুলোর দেখি বড্ড হৃদয় ফাকা,,
তবে একদমই বেশি নেই…..
দশটা টাকা হয়তো দিতে পারি,
আমারও তো যেতে হবে সুদূর বাড়ি,,
ওগো সাহেব টাকার অভাব তো তোমার নেই ……
তবে যদি থাকে সময়ের অভাব,
ওই টাকা দিয়ে কি হবে লাভ,
দিতেই হবে তোমায় একদিন সময়ের জবাব,,
তবে এসে দেখিনু সেদিন ফিরে, শত মানুষের ভিরে,
নগ্ন পোষাকে বসে আছে সে নারিকেল গাছের নিরে,,
আমাকে দেখে চাহিল ফিরে,
কি যেন বলে বির বির করে,,
চোখ ভরা তার টলমল জল,
ছপ ছপ করে পরে,,
ঠোট ঢাকা তার ময়লা মস্ক,
কাপে থরথর করে,,
বলল সে নিয়ে চোখে জ্বালা,
কাপা কাপা ছিলো তার গলা,
…ল্লাহ ক.বু ..ল ক.রু.ক….
আল্লাহই তো করবে কবুল,
তবে অসৎ পয়সায় যারা সেজেছে আবুল,
কবে দিবে এরা গরিবের মাসুল,,,?খাটের নিচে নিয়ে তেলের খনি,
নেতা আমার নয়নের মণি,,
মিথ্যা কথা বল যে কত,
গরিবের মেরে হক।
দুর্নীতিতে পাওয়া সম্পদ শত,
ছারখার হয়ে যাক।
তবু আজ কেনো তুমি পাও ভয়,
রুখে দাও যত অসতের জয়,,
ঝেড়ে ফেলো শত ভয় ডর যত এবারের কিস্তিতে,
হাত ছানি দিয়ে ডাকবো তোমায় বিজয়ের বস্তিতে,,
বাদ দাও যত অভিমানী আবেগ মিথ্যা প্রতিক্ষা,
খুজে নাও শত মানুষের ভিরে জ্ঞানীদের দিক্ষা,,
হীন আমি খর্ব তাই মহাতের গান গাই,
এ মহিতে স্বার্থপরের কোন স্থান নাই।।5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor




সুন্দর পরিহাস নিজকে উন্মুক্ত করে। অভিনন্দন।