Profile Photo

shewly khatunOffline

  • shewlykhatun
  • Profile picture of shewly khatun

    shewly khatun

    3 years, 6 months ago
    Profile picture
    3 years, 7 months ago

    # আন্দমম #
    লেখক : শিউলী খাতুন।
    পৃথিবীর বালুচরে হেঁটেছি একাকি,

    ভরসা নিজেই বলে সহস্রাধিক আনন্দে আত্মতৃপ্তি অনুভবে সুখলাভ করেছি।

    অবনীমধ‍্যে সকলের কল‍্যাণ কামনায় নিজকে সপেছি।

    আমি ধন‍্য হয়েছি – আমি সকলের সুখে প্রশান্তি পেয়েছি।

    শত হিংস্র বাধায় এগিয়ে চলেছি, হতাশাকে বিষপানে আত্মহুতি করিয়েছি।

    প্রকৃতির খেয়ালে আমি বৃষ্টিস্নাত ধানক্ষেতের মতো সজীব হয়েছি।

    ধৈর্যকে আমা দ্বারে আসন পেতে বিশ্রাম দিয়েছিলুম বলেই আজ তাহার দ্বারে আশ্রিত মেহমান হয়েছি।

    ব‍্যক্তি চাওয়াকে তুচ্ছ করেছি বলে পৃথিবীর বিরাট খাতায় সুখী নাম লিখেছি।

    আত্মগর্বই বটে _ অন‍্যের কল‍্যাণ দেখে ‘ আমিটা ‘ ভীষণ খুশিতে অশ্রুজলে ওষ্ঠ‍্য হাসে।

    ভীষণ পেষনে বেজায় খুশিকে নিমন্ত্রণ করি আমায় সুখ দিতে।

    চৈত্রের দ্বীপ্রহরের পালকির বেহারার মতন ক্লান্ত হই , ধরার বাস্তবতার পেষনে,
    তখনই বরফের টুকরোর মতো এতটুকু প্রশান্তি দেয় আমার আহাজারিহীন ‘ আমিটা ‘।

    ##

Skip to toolbar