Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 6 months ago

    অধম
    আনিছুর রহমান
    কথা বলতে পারি অনেক
    শুনতে পারি কম
    কোনো মতে বেঁচে আছি
    হয়েছি এখন অধম।
    রাজাধিরাজ বললে কথা
    কোন অপরাধ নাই
    আম জনতা বললে কথা
    সঠিক হয় নাই।
    অপ কথা শুনতে শুনতে
    হয়েছে সবাই বধির
    সুন্দর বচন শোনার জন্য
    মানুষ রয়েছে অধীর।
    কবে আসবে বাঁশিওয়ালা
    শোনাবে মধুর বাঁশি
    তাঁর জন্য সবাই এখন
    রয়েছে খুব আগ্রহী।
    আমরা সবাই সুখে আছি
    তাহলে কে দুঃখী
    ব্যথির ব্যথা দুঃখ-কষ্ট
    আমরা কি বুঝি।
    রাজা প্রজায় সুখ নাহলে
    সুখ কি তাকে বলে
    কেহ সুখি কেহ দুঃখি
    কারো অন্তর জ্বলে।
    ০২/১২/২০২২.

    4
    6 Comments
Skip to toolbar