Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    • 3 years, 11 months ago

    আমার পূর্ণতা হয়ে এসো
    ———-নূর
    কাঁচের চুড়ির মতো কিছু নিয়ম ভেঙ্গে, তুমি কি আসতে পারো না
    আমার পূর্ণতা হয়ে.!
    মোমের দেয়াল টা গলিয়ে তোমার ঔ দুটি হাত কি বাড়িয়ে দিতে পারো না,
    আমার হাতকে আশ্রয় দিতে..!!
    একদিন না হয় এসো আমায় ভোরের আলো দেখাতে,
    তোমার হাত ধরে আমি কুয়াশা পাড়ি দেবো, গন্তব্য হবে ঔ মোড়ের মাথার চায়ের ছোট্ট খুপড়ি টা,
    জানো প্রতিদিনই আমি বলে রাখি, তার সাথে এক কুয়াশায় আসবো আমি,সেদিনের ধোঁয়া ওঠা চায়ে যেন স্বপ্ন মিশে থাকে।
    আমি হাজারটা নিয়ম ভেঙ্গে যদি আসতে পারি,
    তুমি কি পারবে না একটা নিয়ম ভেঙ্গে আমাকে এই দিন টা দিতে?
    বহুদিন পর, মাঝরাতে হুট করেই যদি বলি,
    আমিতো নিয়ম ছেড়ে দিব্যি হেঁটে যাবো তোমার শহরে,
    তুমি কি আসবে একদিন সেই শহরে
    চেনা রাস্তা টা সোডিয়ামের আলোয় নতুন করে চেনাতে..!
    বৃষ্টির দিনে আমার আবদারের মূল্য দিতে গিয়ে জ্বর বাধিয়েছো
    খবর পেয়ে ছুটে গেলে উত্তাপে ভরা কপাল টা কি ছুঁতে দিবে.!
    হাতের দিকে তাকাতেই কি চুড়ির অনুপস্থিতি খেয়াল করবে.?
    আচ্ছা কাচ তো স্বচ্ছ,
    নিয়ম গুলোও কি এমনই স্বচ্ছ,?
    তুমি কি মায়ার টানে ছুটে আসবে কোনোদিন, সব স্বচ্ছতা ছিঁড়ে?
    সব অনুভূতি আর স্বপ্নরা কেমন প্রশ্নে মিশে যাচ্ছে..
    উত্তর গুলো সাথে নিয়ে কোন স্বপ্ন হাতরাচ্ছো তুমি?
    কিন্তু দেখো.!
    আমিতো মায়ার টানে,
    সব কাঁচের নিয়ম ভেঙ্গে পূর্ণতা খুঁজে বেরাচ্ছি।
    তুমি কি পারো না…!!
    একটু,শুধু একটু কিছু নিয়ম ভেঙ্গে আমার পূর্ণতা হতে

    7
    6 Comments
    • কবি আপনাকে শুভেচছা ও অভিনন্দন জানাই

    • তুমি কি মায়ার টানে ছুটে আসবে কোনোদিন, সব স্বচ্ছতা ছিঁড়ে?
      সব অনুভূতি আর স্বপ্নরা কেমন প্রশ্নে মিশে যাচ্ছে..

      • বুকের বা পাশে কখনো না কখনো তাকে না পাওয়ার শোক হয়ে থাকে,আবার এই শোক কাটিয়ে উঠে শোকই শক্তি হয়ে উঠে একাই একশ করে চলার জন্য প্রতিদিন ঘুরে দাড়ানোর গল্পের মতো।

    • আশা করা ভালো; তবু আশাভঙ্গের ভয় থেকে যায়।

    • ভালো লিখেছেন।
      শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar