Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    3 years, 6 months ago

    “উপদেশনামা”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ০৭/১২/২০২২ খ্রিঃ ।

    দেবার মতো কিছু নেই হে বৎস!
    এ উপদেশ ক’টিই পৈতৃক সম্পদ ভেবো।
    ভালো মানুষ হও,সত্য-সুন্দর বুকে করে লালন।
    আত্মদম্ভে নয়,মনুষ্যত্বে বড় হও।
    কখনো হবে না ধর্মের প্রতি উদাসীন, পঞ্চশিলার এটাও একটি ।
    দেশকে মা ভেবো,আর সকল মানুষকে আত্মীয়পরিজন।
    প্রতিদিনের প্রার্থনায় রেখো-
    মায়ের মতো দেশের কল্যাণ কামনা।

    বড় বড় ডিগ্রিতে নয়,গর্ব করো “দেশপ্রেমিক”-এ সার্টিফিকেট অর্জনে ।
    ঘৃণা করো লোভকে লোভী হওয়ার আগে।
    সম্পদের স্তূপে নয়,নিজের নামটি রেখে যেও মানব কল্যাণে।
    ছবি হয়ে ঝুলে থেকো ঘরের দেয়ালে-দেয়ালে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ।
    উপঢৌকন স্বরূপ প্রজন্মকে দিয়ে যেয়ো এ পৈতৃক উপদেশনামা।

    5
    4 Comments

Friends

Skip to toolbar