Profile Photo

Md. Deloar HossenOffline

  • Md.-Deloar-Hossen
  • Profile picture of Md. Deloar Hossen

    Md. Deloar Hossen

    4 years, 11 months ago

    ভেতরে ভেতরে সব ওলট-পালট
    ©মো. দে লো য়া র হো সে ন

    বাইরে কিছু না কিচ্ছু না
    ভেতরে ভেতরে সব ওলট-পালট

    আর কত দোষ নেবো
    আঙুল গুনে গুনে সকাল বানাবো সন্ধ্যে?
    মাকে তো দেখেছি- বাবার জন্যে তাঁর কত জ্বর
    কোনদিন বাবাকে দেখিনি- মার মাথায় দিতে জলপট্টি
    তবে বাইরে কিছু না কিচ্ছু না
    ভেতরে ভেতরে সব ওলট-পালট

    বৃষ্টিতে বৃষ্টিতে অনেকখানি ক্ষয়ে গেছে তোমার নিকানো উঠোন
    বেগুন গাছের নিচে বেড়ে উঠেছে আগাছা-দূর্বা
    চোখের নিচে কালো মেঘ
    আর চাপা অভিমানে ভারী হয়ে আছে দুখানি গাল
    তবু আমি জানি- বাইরে কিছু না কিচ্ছু না
    ভেতরে ভেতরে সব ওলট-পালট

    আমার কেমন যেনো সব গুলিয়ে যায়
    তোমার দিকে তাকালেই কেবল
    সংসারের হাড়ি-পাতিল পোষা বেড়াল গোছানো লেখার টেবিল দেখি
    সূই-সুতোয় তোলা খুকির জামার রঙিন ফুল দেখি
    তোমার শাড়ির আঁচল ছুঁয়ে দিনমান ঘুরতে দেখি আমার ছায়া
    বাইরে কিছু না কিচ্ছু না
    ভেতরে ভেতরে সব ওলট-পালট!
    ——–
    ০৫ জুলাই ২০২১
    তেরখাদা, খুলনা।
    সকালঃ ৮.৫৩

    7
    2 Comments
Skip to toolbar