Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • অরুণোদয়

    ভালোবাসা অপ্রাপ্তিতেই পায় পূর্ণতা
    অপরিমেয় থাকে সে নিরভিমান
    কোষকাব্য মিলিয়ে যায় জলাবর্তে
    ত্রৈকালিক জাগে উদ্ভ্রম।

    স্বার্থোন্মত্ত ভালোবাসা হয় কণ্টকময়
    দিনের নিশান্তে মিলিয়ে যায় নীলাকাশে
    পক্ষীকূজন ডাকে না আর
    নর-নারীর এ ভালোবাসা হয় বিষিত।

    আমার ওমে ঝরে পড় ধরণীতলে
    অভিনিবিষ্ট ভালোবাসা হয় একাকার
    নারী-পুরুষ নয় মানুষে মানুষে সে ভালোবাসা
    আভাসিত হয়, জেগে থাকে অনন্তকাল।

    জ্বলে উঠা আলেয়া যায় হারিয়ে
    তিমিররাত্রিতে জ্যোৎস্নালোকিত হয় জীবন
    আত্মশ্লাঘা আলোর আবছায়ায় বিমুক্ত
    চিত্রকর আমি ক্যানভাসে আসে প্রিয় মুখ।

    চিরচেনা কুহর থেকে আসে কিন্নরকণ্ঠ
    চিন্ময় আমি, তপনতপ্তে বহে বসন্তপবন
    বিস্ময়বিমূঢ় অরুণোদয়, বিমলতা তুমি অভ্রপুস্প
    ধ্রুবতারা আমি, ভালোবাসি তোমায়, ভালোবাসি।

    8
    4 Comments
Skip to toolbar