Profile Photo

Meghdipe (মেঘদ্বীপ)Offline

  • Meghdipe
  • Profile picture of Meghdipe (মেঘদ্বীপ)

    Meghdipe (মেঘদ্বীপ)

    5 years, 2 months ago

    অপেক্ষা আছে বলেই জীবনটা এত সুন্দর,
    এই অপেক্ষার গুনটা সবার মধ্যে নেই। অপেক্ষা অনেকেই সহ্য করতে পারে না। অনেকেই হয়ে পরে অধৈর্য্য। অনেকেই বলে অপেক্ষা মৃত্যুর চেয়ে কঠিন।কথাটার সাথে আমি একমত না। যে অপেক্ষা করতে পারে না সে আবার আমার সাথে একমত হবে না। যে কোন জিনিস অপেক্ষার পর পাওয়াই ভাল। এতে জিনিসটার কদর বাড়বে। খুব সহজে পেয়ে গেলে মুল্যবান জিনিসও অল্পমুল্যের হয়ে যায়।
    .
    অপেক্ষার উপলব্ধিটা সব থেকে ভিন্ন। এটা সেই বুঝবে যে অপেক্ষার পর কোন জিনিস পেয়েছে। নীরব অপেক্ষা চিৎকার করে কাঁদার চেয়ে উত্তম।শ্রদ্ধেয় হুমায়ুন স্যার বলেছেন ” অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।”
    .
    অপেক্ষা মানেই না বলা অনেক কথা, অপেক্ষা মানেই নীরবতা, অপেক্ষা মানেই নিষ্পাপতার চিহ্ন। শ্রদ্ধেয় কথা সাহিত্যিক রফিক আজাদ একবার বলেছিলেন, ‘ এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে।’
    আসলেই অনেক অপেক্ষার পর কোন কিছু পাওয়াটা কতই না সৌভাগ্যের।

    অপেক্ষার বিজয় সুনিশ্চিত।

    তাই থাকবো অপেক্ষায় আমি তোমার বালিকা
    অপেক্ষা করবো শুধু আমার করে পাওয়ার
    অপেক্ষায় থাকবো তোমার হাতে হাত রাখার
    অপেক্ষা করবো তোমার মনের কোনে ঠাই পাওয়ার
    অপেক্ষা করবো তোমার ভালবাসার
    অপেক্ষা করবো সত্যি ভালবাসি প্রামাণ করার
    অপেক্ষা করবো একসাথে তোমার আমার♥♥

    6
    5 Comments
Skip to toolbar