Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years, 11 months ago

    মন বলে যাবো
    মুহাঃ হাবিবুর রহমান
    ৬/১১/২০২২

    এখন সময় ব্যস্ত পারাপার-
    নিজট থেকে দূরে কত যে ভাবনার খেয়া নিত্য বয়ে চলে এপার ওপার,
    দিগন্ত মেলে ডানা গোলাপী আভায় সবুজের চাদরেন ঢাকা জমীনের বুকে-
    প্রজাপতির চোখে ঘুম পড়ে সমস্ত লোকালয় দিন শেষে মহা সুখে।
    জাগে যৌবন ঘূর্ণাবর্তের চক্র ভেঙে ফাল্গুনের পলাশ ফোটা শাখে
    করে আহবান নিঃশেষ করে সব ব্যবধান এসা মহা মিলনের এই বাঁকে,
    ভূলে যাও কষ্টের দাগ হৃদয়ের প্রবাহমান রক্ত ক্ষরণ দৈনতার ছবি
    চেয়ে দেখ ঐ প্রভাতের রবি ছড়ায় কিরণ রাত শেষে উঠর জেগে সবি।

    কি যে ব্যস্ততা ছুটে চলা অবিরাম
    তারি মাঝে আহবান এসো একবার ফেলে কাজ কাম।
    মন বলে যাবো-একবারে জন্য হলেও
    তবুও বিধি বিপরীত দিকে টানে
    হয়না যাওয়া, হয়নি এখনও
    সুদূর দিগন্তে তাই বিষাদের ছায়া
    আশা আছে যাবো একদিন ফেলে সব মায়া।

    কত দিন কত দিন বিরহে হয়েছে সময় পার সে কথা কে ভোলে
    জীবনের চাকা ঘুরিছে ঘূর্ণি পাকে আশা নিরাশার দোলা চলে
    ওপারে অপেক্ষা বাড়িয়ে বাহু সহেনা সময় তাই যাতনা বুকে
    মন বলে এইতো এলাম রাজ বেশে, কাছে রেখ মমতায় ঢেকে।

    12
    5 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar