-
অপেক্ষা
——————–
চিঠিগুলো হয়তো ঠিকই পৌছে যেতো।
কিন্তু জানা হতো না চিঠিটা কার হাতে পৌছেছে,
কিংবা চিঠি’টা আদৌ পড়া হয়েছে কিনা।
হয়তোবা চিঠিটা তখনও পড়ে আছে-
পোস্ট আপিসের কোন তালাবদ্ধ তোরঙ্গে,
ঝাপসা হয়ে এসেছে ঠিকানা আর লেখাগুলো,
পৌছতে পারেনি তার গন্তব্যে, আজও।
–
যুগ পালটে গেছে।
চিঠিও নেই আর,নেই পোস্ট অফিসের বাকসো
ইমেইল-মেসেঞ্জারের যুগে এসে জানতে পারছি,
চিঠিটা পৌছেছে কিনা, পড়া হয়েছে কিনা*
কিন্তু প্রতুত্তরের অপেক্ষার রীতি-
আজও থেকে গেছে।
শুধু বুঝতে পারছি,
অপেক্ষার বিষাদ,অপেক্ষার যাতনা
আর অপেক্ষার বিশালতা।শব্দভান্ডার:-
পোস্ট আপিস – পোস্ট অফিস
বাকসো – বক্স বা Box
পৌছেছে কিনা,পড়া হয়েছে কিনা – Delivered, Seen, Mailtrack ইত্যাদির ব্যবহার
প্রতুত্তর – উত্তর বা Reply3 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Mohammed Shimul Dhali
@shimuldhali
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
বাদামী কন্যা
@bedowrabintejigarilhana


অপেক্ষা সত্যি বড় যাতনার! শুভেচ্ছা নেবেন কবিপ্রিয়!