Profile Photo

Fatema tuz zahraOffline

  • Profile picture of Fatema tuz zahra

    Fatema tuz zahra

    3 years, 6 months ago

    তুমিহীনা জীবন আমার এলোমেলো হয়ে গিয়েছে। তুমিহীনা হৃদয় আমার অশান্ত হয়ে গিয়েছে। তোমাকে ছাড়া আমার জীবন তুচ্ছ।
    তুমি নেই তো আমি দিশেহারা।
    তোমার মাঝে আছে আমার ভালোবাসা
    আমার মনের শান্তির নীড়।
    তুমিহীনা জীবন আমার অনিয়মেই পরিণত হয়েছে। নেই কোন নিত্যদিনের নিয়মিত সুন্দর জীবন-যাপনের রুটিন।
    তোমার ভালোবাসায় বিভোর হয়ে নিজের জীবন আর সময় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে,,,, আমি তা থেকে সম্পূর্ণ বেখবর।
    আমার সাজানো গুছানো সুন্দর জীবনটা যেনো নিজ হাতেই আমি ধ্বংসের দিকে
    ঠেলে দিয়েছি।
    আমি হিসেব মিলাতে পারছি না…..
    ঠিক কোথা থেকে কোথায় গিয়ে আমাদের মধুর সম্পর্কটা গিয়ে দাঁড়ালো। হারিয়ে ফেলেছি সেই সোনালী দিনগুলি। যখন আমার ঘুম ভাঙ্গতো তোমার ঘুমের অথবা জাগ্রত থাকার নিঃশ্বাসের শব্দ শুনে। আমাদের ভালোবাসার গল্পটা একটু ভিন্ন ছিলো ।
    তুমি তীব্র শীতেও হার না মেনে বাইরে বেরিয়ে
    রাত ১১ /১২ টা পর্যন্ত ও কথা বলতে।
    জানিনা এই তীব্র ভালোবাসা কোথায় হারিয়ে গেলো তুমি আমার বিপদে পাশে নেই…. অথচ তুমি আগের সেই বয়ফ্রেন্ড নও তুমি আমার স্বামী । আমি জানতাম না বিয়ের পর তোমাকে আর আমাকে বিয়ের আগের চেয়েও তীব্র যন্ত্রণায় ভোগতে হবে….একে অপরের সাথে দূরত্ব বজায় রাখতে হবে।
    অথচ আমরা এই প্রান্ত আর ঐ প্রান্তে অবস্থান করি। মাঝখানে কোনো সমদ্র নেই।
    নেই কোনো পুকুর,,,খাল-বিল ।
    চাইলেই একে অপরের সাথে দেখা করতে পারি কিন্তু আমাদের জীবনের গল্প সিনেমার গল্পকেও হার মানাবে তুমি আমার হবু স্বামী হওয়া সত্ত্বেও আমার থেকে এতোটা দূরত্ব বজায় রেখেছো। যেনো দুইজনকে দুইজন চিনিই না।
    কখনও যোগাযোগ হওয়া এইসব তো
    অনেক দূরের।
    ভালোবাসা এতো জটিল আকার ধারণ করে তা তোমাদের মতই কিছু মানুষের ভিন্ন রূপ। তবে এইটা জঘন্যরূপ।
    যা ভয়ংকর। তোমার মধ্যে হারিয়ে গেছে আমার জন্য রাখা সব ভালোবাসা। না জানি তুমি কেমন যেনো পরিবর্তন হয়ে গেলে।
    তবে আমি একটুও বদলায়নি। আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনি। তোমার প্রতি আমার বুকে আগে যতটুকু ভালোবাসা ছিলো এখনও ঠিক তেমনি আছে তবে আরও বেড়েছে। তোমার আমার দূরত্বতা আমাকে তোমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আর তোমার মধ্যে আমার জন্য অনেক বেশী অবহেলা আর ঘৃণা বাড়িয়ে দিয়েছে।
    তবে না জানি এর শেষ কবে হবে।
    এই তীব্র যন্ত্রণায় আমি ছটপট করছি দম আটকে যাচ্ছে।
    নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ভালোবাসার অপর নাম শান্তি,,স্বস্তি। কিন্তু
    এই শান্তি যদি কেউ অশান্তিতে পরিণত করে তখন এই ভালোবাসা জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসে। তখন অনেক বোঝা নিয়ে অনেক কষ্টে জীবন পার করতে হয়।
    ভালোবাসা তখন চিরতরে অভিশাপ হয়ে যায়।
    প্রায় হাজারও প্রাণ গেছে শুধু এই ভালোবাসার অভাবে । ভালোবাসা নামক ধোকা দেয়ার কারণে। নৃশংস কিছু মানুষের কারনে প্রায় মানুষ আত্মহত্যা করেছে।
    ভালোবাসা যদি অভিশাপ হয়ে আসে তাহলেই এমনটা হওয়া সম্ভব।
    আমি জানি না কেনো মানুষ আত্মহত্যা করতো তবে এখন বোঝতে পেরেছি তারাও কষ্ট সহ্য করতে করতে পাগল হয়ে নিজের জীবন দিতে বাধ্য হয়। তবে আত্মহত্যা যদি হারাম না হতো না জানি এই পৃথিবীতে আরও কতো শতো মানুষের লাশের বন্যা হয়ে যেতো। ভালোবাসা সুন্দর যদি তা উভয়ের মাঝে বিরাজমান করে,,,,কেউ কাউকে না ঠকায়। না জানি তোমার আমার মিল কবে হবে তবে আজও আমি তোমার অপেক্ষায় রইলাম।
    আর এই অপেক্ষা পরকাল পর্যন্ত থাকবে এই জন্মে যদি মিল না হয় আল্লাহ চাইলে পুনঃ জন্মে অর্থাৎ পরকালেও মিলিত হতে পারবো ইন শা আল্লাহ।
    তুমিহীনা জীবন আমার ছন্নছাড়া,,, নিরর্থক।
    তুমি আমায় যতোই যন্ত্রণা দাওনা কেনো,,আঘাত দাওনা কেনো আমি তোমার ঐ আঘাত বুকে চেপে তোমাকে ভালোবাসা দেবো। কারণ একমাত্র তুমিই ছিলে,, যে কিনা আমার সেই সঙ্গী,,সেই সুখ,,সেই শান্তি,,যাকে জড়িয়ে ধরে আমি মুখ চেপে কাঁদতাম,,,যার মায়া চোখের মুগ্ধতায় আমাকে শান্তি দিতো,,মনের যতোসব রাগ অভিমান দূর করে দিতো। আমি তোমার সাথে ঝগড়া,,,রাগ,, অভিমান করে আবার তোমার বুকে জড়িয়ে নিজের মনের কষ্ট দূর করতাম আর শান্তনা অনুভব করতাম।
    আজ আমি নিঃস্ব মনে হচ্ছে তুমিহীনা আমি নিঃস্ব।
    ফিরে এসো তুমি আমার মাঝে ।
    আবার সেই শান্তি ফিরে দাও হাজারো কষ্টের মহা ঔষধ ভালোবাসা নামক শান্তি আমায় ফিরিয়ে দাও।
    আমি জানি না তোমাকে ছাড়া আর কতদিন আমি আমার একাকীত্ব জীবন কাটাবো
    তবে যতদিন যাচ্ছে আমি যেনো জীবন্ত লাশ হয়ে যাচ্ছি । তোমার আমার মিল হতে আর কতো দেরি তা আমার অজানা তবে চেষ্টা করেই যাচ্ছি তোমাকে কাছে পাওয়ার জন্য।
    আশা করি,,ইন শা আল্লাহ একদিন আমি সফল হবো । আবার তোমায় আগের মতো পাবো। তোমাকে ছাড়া আমার জীবন শূণ্য।
    আমার ভালোলাগা তোমাকে ঘিরেই।
    ভালোবাসা সুন্দর তবে প্রিয় মানুষের শূণ্যতায় নয় প্রিয়মানুষের সাথে মধুর সম্পর্কে পূর্রণতায় ।

    😍💘💘💘💟💟💟😍😍😍❤️❤️😢😢😢😢😢😭😍😍💌💌💌💘💓💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕

    1 Share
    6
    5 Comments
Skip to toolbar