Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    3 years, 5 months ago

    দুটো রিউমার খুব চাউর হয়ে যাচ্ছে –
    ১. ব্যাংকে টাকা নেই।
    ২. ব্যাংক গার্মেন্টস সেক্টর ছাড়া কোন এলসি খুলছে না।
    এ দুটো রিউমার সত্য কিনা জানিনা। এ জন্য সরকারের উচিত এ সম্পর্কে জনগণের ভীতি দুর করা এবং জনগণকে সত্যটা প্রকাশ করে আশস্ত করা।
    তবে শেয়ার মার্কেটের দুর্দশা যে চলছে এবং বিনিয়োগ কারীরা হাত ঘুটিয়ে নিয়েছে এতে কোন সন্দেহো নেই। গত দুমাস ধরেই এ অচল অবস্থা বিরাজ করছে। অনেক ব্রোকার হাউজ কর্মচারীদের বেতনও দিতে হিমশিম খাচ্ছে। কারণ শেয়ার লেনদেন না হলে বিনিয়োগকারী,ব্রোকার হাউজ , ব্যাংক সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে।
    রাজনৈতিক অস্থিরতার কারণে গার্মেন্টস সেক্টরে অর্ডার অর্ধেক কমে গেছে। একের পর এক অর্ডারও বাতিল হচ্ছে। করোনার সময়ও কাজের কোন অভাব ছিলনা কিন্তু এখন আর তা নেই। কারণ বায়াররা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিকের অবস্থা বিবেচনা করে চীন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ,ইন্দোনেশিয়া,মরিশাস এবং ভারতের দিকে ঝুঁকছে।
    যার ফলে অধিকাংশ বায়িং হাউজ এবং গার্মেন্টস ঠিকমত কর্মচারীদের বেতনও দিতে পারছেনা। এরই মাঝে বন্ধ হতেও শুরু করেছে কিছু কিছু প্রতিষ্ঠান।
    জিনিষ পত্রের দাম ,উৎপাদন খরচ ,জ্বালানীর মূল্য ,কর্মচারীদের বেতন, ভ্যাট ট্যাক্স ,দুর্নীতি -সব কিছু বেড়ে যাওয়ায় পেষাকের দাম বাড়াতে হয়েছে -এ সুযোগে বায়াররা বিকল্প পথ বেঁচে নিতে শুরু করেছে এবং ক্রমান্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।

    2
    2 Comments
Skip to toolbar