-
ভাংতে চাইনা আমি এই অভিমানের পাহাড়,
চিরস্থায়ী বন্দোবস্তের কিছু অভিমনের
গলিত ঝরণায় ভেজানোর
অনুরোধ করো না প্লিজ,
আমি যিশুর পবিত্র কোন বাহক না
অথবা সিদ্ধাত্রের পবিত্র আত্মা।
নিস্তব্ধতার এই সন্ধ্যা আমাকে পার করতে
দাও চিরকালের এই গ্রেভিয়ার্ডের কোনায়
এখানের অনেক বাসিন্দাদের সরাসরি যোগাযোগ আমার
তারা এই মৃত দেহের সাথে চুক্তি ছিন্ন করেছে
এই একটু আগেই,
তাই তোমাদের নাগরিকাত আমাকে ডেকে বিব্রত করো না দয়া করে।
আমাকে কাক বা শকুন হতে দাও,
অন্য কোন পাখি হলে ত তোমরা তোমাদের
শখের খাচায় বন্দী করবার জন্যে আবারো
করবে চেষ্টা,
আমি পালাতে পালাতে ক্লান্ত,
সুতরাং আমাকে সূর্যাস্তের শেষ আলো দেখতে দাও,
আমি হতে চাই না আর ভোরের কিরণ4 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
abhadekho22
@abhadekho22
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Rokshana-Akther
@rokshana-akther
Medha-Islam
@medha-islam
নদী
@nodie
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Shrabon
@shrabon


Daron