-
অংশুময় জীবন
কোথায় যেন হারিয়ে গেল অংশুময় জীবন
থেমে থাকেনি কালস্রোত, গোলকধাঁধায় ছিন্ন নক্ষত্রনাথ
দর্শনেন্দ্রিয় বুঝে না প্রহেলিকা
ভূবলয়ে চলছে রুপদক্ষের কলহাস্য।শ্রেষ্ঠকালে তুমি ছিলে অরুণিমা চন্দ্রপ্রভ
চরিতাখ্যান ছিল কালজয়ী
অবারিত ভালোবাসা হয়েছে চিরন্তন
সুষমা তুমি, বর্ণিকায় ফুটে উঠে প্রতিচ্ছবি।ঝরনাতলায় তারুণ্য তুমি অনমিত
কালশশী থাকে মাথার উপর
জগদবিখ্যাত মায়াবী হাসি
ভালোবাসি তোমায়, ভালোবাসি।অনুপ্ত হওয়ার আগে গম্যহীন আমি
নীলাকাশে হারিয়ে যায় মায়া মুখ
জলস্ফীতি ঘটে ধরণীতলে
অর্গলিকা দিয়ে আটকানো থাকে দুটি চোখ।নিযুত বজ্রনাদে বহিরিন্দ্রিয় অসার
উপশ্লেষ করে কল্লোলিত মেদিনী
অন্তহীন জীবন এখন বিষমকাল
মহানিশায় উড়ে যায় মুক্তছন্দ।3 Comments
Friends
Azmeri Nafsi
@azmeri
Eiasin Arafat
@eiasin-arafat
Azmayin Talha
@azmayin9956
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
নোমান খালভী
@nomankhalovi
Shoriful Shoron
@shoriful-shoron
শায়েরুল ইসলাম
@shaerulislam
shakila-khatun
@shakila-khatun



কবি আপনাকে ধন্যবাদ জানাই