Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 5 months ago

    আইজ সতেরো বৎসর আফনের লগে সংসার করতাছি। আমার লাহান একখান আধপোড়া মানুষরে আফনে ষোলআনা ভালোবাসা দিয়া ভরপুর কইরা দিছেন। আফনে কোনো দিন আমার বিরুদ্ধে একচিমটি নালিশ করেন নাই। কত কত মানুষ আমারে হুনাইয়া গেলো, ও কালা বেটি.. এত কালা হইছো যে জামাইতো পাবা না, ভালোবাসা তো ম্যালা দূরের কথা। জগতে কালা মাইয়াগো কপালে পিরিত জুটেনা কথাখান আপনি অক্ষরে অক্ষরে ভুল প্রমান কইরা দিছেন। আফনের ভালোবাসা পাইয়া বুইঝলাম, ওরা.. ওরা সবাই ডাহা মিচা কথা কয়। এতবেশী হাসিখুশি রাখছেন যে ট্যার’ই পাইনাই কিভাবে আলুথালু কইরা ফুরাইয়া গেছে সতেরেখান বসন্ত।
    :
    যেইদিন আমি রাগ করছি আফনে দুনিয়ার বেবাক কাম কাইজ পালাইয়া পাগলের লাহান এই কথা ঐ কথা, রঙ ডং কত কতকিছু কইরা আমার রাগ ভাঙাইছেন। অভিমানের জলভর্তি চোখে চুমা খাইছেন। আফনের মনে আছে? এক বর্ষার রাইতে থর থর কইরা শরীর কাঁপাইয়া জ্বর আইছিলো, আফনে আমার মাথাখান হাতের উপর রাইখ্যা সারা রাইত পার কইরা দিছেন, সকালে ঘুম ভাঙার পর ছাইয়া দেহি আমার কানের দুলজোড়া আফনের হাতের রেখা ফুঁইড়া গাঁইথা রক্ত জমাট হইয়া গেছে, দুনিয়ায় অমন ভালা মানুষও হয়,অত ভালোবাসে কেউ কাউরে? হি হি, বাসে তো আমার ননাই আমারে বাসে। এই সতেরো বছরে বহুবার অসুখবিসুখ হইছে আমার, কিন্তু কহনো আফনেরে কান্তে দেহি নাই, কপালে চিন্তার ভাঁজ পালাইতে দেখি নাই। আইজ দেখছি। বিকালে ডাক্তর বাবু দেইখা যাওনের পর থেইকা আমি দেখি আমার ননাই কান্দে। নিম গাছটার নিচে বইয়া একলা একলা ফোপাঁইয়া ফোপাঁইয়া কান্দে, অভাগা গামছাখান দিয়া চোখের জল আটকাইবার চায়। আমি বুইঝা গেছি আমার ননাই ক্যান কান্দে। আমি আর বেশিদিন বাঁচুম না তাই না। আফনে ক্যান কান্দেন, দুনিয়ায় কি হগলতে সারা জীবন বাঁইচা থাকে কন? মইরা যাওনই দুনিয়ার নিয়ম। আমি আর বাঁচুম না এইডার জন্য আফসোস নাই, কিন্তু আফনে কান্তাছেন এইটা আমি দু’চক্ষু দিয়া দেখবার পারতাছি না। আফনের চোখের জল দেইখা আমার কইলজা পাইটা কান্দন আইতাছে, বুকটা পুইড়া চারখার হইয়া যাইতাছে।
    :
    ননাই, পরকালে জান্নাত পামু কি পামুনা সেইডা জানিনা, তয় দুনিয়ায় আফনেরে পাইয়া জান্নাত পাওন হইয়া গ্যাছে আমার। বিয়ার পহেলা রাইতে আফনে বকুল ফুলের একখান মালা চুলে জড়াইয়া দিয়া কপালে চুমু খাইয়া কইছিলেন আমি আফনের পূর্নিমা চাঁদ। কথা দিতাছি ননাই, মইরনের পর আমি খোদার কাছে আফনে চাঁদ হইয়া ঘরের দক্ষিণ জানলার পাশে ফুইটা থাকার আরজি কইরা ভিক্ষা চামু।
    :
    মাবুদ, আমার ননাইর কেউ নাই আমি ছাড়া, কেমনে থাকবো, বড্ড ছেলেমানুষি মানুষখান আমার, আমারে চাঁন বানাইয়া দেন, আমার ননাইর লগে আমি আসামনে বইয়া থাইকা কথা কমু..ভিক্ষা দেন আমারে.. আমর ননাইর চোখের জল জোস্নার আলোতে মুইছা দিবার সাদ্য দেন….

    15
    5 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar