-
ভালোবাসলে
মুহাঃ হাবিবুর রহমান
১৯/১২/২০২২ভালো বাসলে ইচ্ছে গুলো ডানা মেলে আকাশে
অন্তর জুড়ে দিগন্ত আবার রেখা টানে মুগ্ধ আবেশে,
সখী ও সখায়
চোখে চোখে কথা হয়,
যার জন্য অনুভবে কাটে সময়
সেই তো বাসা বাঁধে হৃদয়ের মোহনায়
যাপিত যৌবনের শিরায় শিরায়
ধমনি কিংবা অস্থি মজ্জায়
চিন্তায়
চেতনায়
ভাবনায়
বেলা অবেলায়
রাতে দিনে
শয়নে স্বপনে
সুখের মোহময়তা চোখের তারায় খেলা করে-
ভালোবাসা, মধুর টান চিরায়ত সবুজের ছায়া মাখা
খুব কাছ থেকে বুঝতে পারা দুটি মনের ভাষা গোলাপে ঢাকা,
এইতো এই রকম প্রেম হিমায়িত কথামালার জট খোলা
হাতের তালুতে থুতনি রেখে দূরে আকাশ দেখার ভবনার দোলা
প্রজাপতি নামে ডাকা সেই নীল অপরাজিতার মতো
ছুঁয়ে দেখা ঠোটের উষ্ণতা দারুন মুগ্ধময় শিহরণ যতো,
পায়ের পাতায় পায়ের ঠোকাঠুকি লোলুপ দৃষ্টির কানাকানি
আঁচলে কুড়ানো শিউলি ফুলের সব গুলি সুখের হাতছানি,
রকমে
সকমে
আলুথালু
গোলমেলে
প্রেরনায়
বিরহ শূন্যতায়
সুখে
দুঃখে
জয় পরাজয়
হাসি কান্নায়
হাতে রেখে হাত অনেকটা পথ একসাথে চলার বিশ্বাসে
তুমি আমি সে, সবাই বিপরীতকে ভালোবাসে
ভালো বাসলে ইচ্ছে গুলো ডানা মেলে আকাশে
অন্তর জুড়ে দিগন্ত আবার রেখা টানে মুগ্ধ আবেশে,
তাইতো কবির কন্ঠে শুনি-
“সখি ভালোবাসা কারে কয়”।মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক
ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।6 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



প্রেম এক অপার অনুভব; শেষ হয় না।