-
মা বাবা বানাতে চেয়েছিলো মানুষ আর নিজে হতে চেয়েছিলাম বেদুইন কিংবা যাযাবর। নিজের কর্মফল এ হয়ে গেলাম তেলাপোকা মাঝেমাঝে গিরগিটি। ” স্যার ব্রেক টা ঠিকমত কাজ করতেছে না, গাড়ি টানে মজা পাচ্ছি না ” পাশ থেকে ড্রাইভার সুমন বলে উঠলো। ভাবনায় ছেদ, বেপারটা বিরক্তিকর তবুও হেসে তাকালাম তার দিকে। গাড়িটা আমার না, পেছনের সিটে বসে থাকা কৃষ্ণা এই গাড়ির অধিকারী। ” নিজের জীবনটা কেনো টেনে যাচ্ছি সেটাই তো আজও বুঝতে পারলাম না ” মনে মনে বলতে বলতে তাকাই সামনে, “ইলিয়ট গঞ্জ ” এর সাইন বোর্ড চোখে পড়ে। সামনের বাসটার আর নাম পড়া হয় না। কিছুদূর গিয়ে আরেকটা আলো জ্বলা সাইনবোর্ড “সিএনজি, এলপিজি, পেট্রোল, অকটেন, লুব্রিকেন্ট, কফিশপ ” এটাকে কি সাইন বোর্ড বলে নাকি অন্য কোনো নাম আছে! নামের কথায় মনে পড়লো ছোটবেলায় এক ভাইভা তে আমার নামের অর্থ জিজ্ঞেস করেছিলো, আমি জানতাম না অর্থ। পরে জানলাম আসলেই আমার নামের কোনো অর্থ নেই। অর্থহীন জীবন এর মালিক এর অর্থহীন নাম। কি একটা আইরনি বেপার। জ্যাম লাগছে হাইওয়েতে। জ্যাম বেপারটা বড্ড রোমান্টিক। সবাই থেমে থাকে, বিরক্ত হয় তবুও থেমে থাকাটাই সত্য হয়। যেমন করে সত্য হয় পৃথিবীর শেষ আত্মাগুলো কখনই জোছনা দেখতে পারে না কিংবা মায়ের কোলে শুয়ে বিটোফেন শুনবার ইচ্ছে মরে যায়। আচ্ছা ইচ্ছের জন্ম হয়েছে মস্তিস্কের কোন কোষ থেকে? আর অই বেটা মস্তিস্ক কত আনবিক শক্তি খরচ করে মানবিক হতে? উত্তর জানাটা জরুরি নয়, যেমন করে আমি এখন কোথায় জানতে চাওয়াটা আপেক্ষিক।
#মায়া_সাইকেল3 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
পার্থসারথি
@kumarpartha
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Foyzur Khan
@foyzur-khan
শেখ মোঃ লুলুল আল মারজান
@mdmarzan
Md Ashfak Sayed
@ashfak



কবি আপনাকে অভিনন্দন জানাই