-
মানুষের আবেগ দেখেন -বিশ্বকাপের ফাইনালের দিন -চা বিক্রেতা ফ্রি -চা খাওয়াইছে-রিক্সা ওয়ালা ফ্রি ঘুরাইছে।
অনেক সমিতি চটপটি-চিতই পিঠা, চা-কপি খাওয়াইছে। অনেক নেতারা চাঁদা তুলে বিরিয়ানি/খিচুড়ি খাওয়াইছে ! ডিজিটাল প্রজেক্টরে মানুষকে খেলা দেখাইছে।
এ দেশে বহু কোটিপতি/শিল্পপতি আছে -যারা লাখ টাকা দামের আইসক্রিম কিনে খায় ,১০ হাজার টাকা দিয়ে নোরা ফাতেহির নাচ দেখে ,কুকুরের পিছনে মাসে ১০ হাজার টাকা ব্যয় করে , ০৫ লাখ টাকা খরছ করে কাতারে বসে বিশ্বকাপ দেখে –
তাদেরকে কি কেউ দেখছেন ১০ টাকা মানুষের জন্য ব্যয় করতে ? কারন তারা জানে কোন কাজে টাকা ঢাললে সেটার ফিডব্যাক পাওয়া যাবে তাই তারা হুজুগে পা বাড়ায় না -নিজে নাচেনা -বরং নাচ দেখে কিংবা নাচায়। তারা মারামারি করেনা-নিজের দল হেরে গেলে -টিভি ভাঙ্গেনা। অযথা কারো সাথে তর্কে জড়ায়না ,কাউকে কটাক্ষ কিংবা ব্যাঙ্গ করে স্টাটাস দেয়না।
বিশ্বকাপতো শেষ -কাপ নিয়ে/টাকা নিয়ে ঘরে চলে গেল দল গুলো। আমরা যারা লাখ টাকা খরচ করে পতাকা বানালাম ,বাড়ি রাঙ্গালাম, বাজি ধরলাম , মিছিল রেলি করলাম , হার্ট এ্যাটার্ক করলাম , পতাকা টাঙ্গাতে গিয়ে আহত নিহতও হলাম তারা কি পেলাম ?
এটাকে ইংরেজিতে বলে হুজুগে বাঙ্গালী। যাদের এক প্যাকেট বিরানি দিলে সারাদিন মিছিল করতে পারে।
আর যাদের কোটি কোটি টাকা আছে তারা কখনও মাঠে নামেনা।তারা আমাদের নাচায় আর তামাশা দেখে।
পুনশ্চ : সারা দেশে বিশ্বকাপ ঝড়ে মারা গেছে -১৫ জন । এর মধ্যে পতাকা টাঙ্গানো ,মারামারি ,হার্ট এ্যাটার্ক এবং রোড এক্সিডেন্টও আছে।2 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven


সরল হও; মানবিক হও।