Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • নীল বিদ্রোহ
    সঞ্জিত তির্কী কাব‍্যিক

    বিদ্রোদের আগুনে শান্তিজল ছিটিয়ে দেওয়ার
    আশায় ‘ইন্ডিগো কমিশন’।
    বিদ্রোহী নীলচাষী দীনু মন্ডলের স্পষ্টভাষা
    নীল চাষ করব না,নীলচাষ মৃত‍্যুযন্ত্রণার সামিল।
    শক্তি নেই,অর্থ নেই,রাজনৈতিক জ্ঞান নেই
    এমনকী নেতৃত্ব নেই,তবুও বাংলার কৃষক বিপ্লবী।
    বিক্ষোভ আর বিদ্রোহের আগুনে নীলচাষ পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
    নীলচাষের অভিশাপ থেকে মুক্তি পেল চাষীরা
    জমিদার তন্ত্রের নাগপাশে তখনও ছিল বন্ধী।
    মাটিতে যাদের ঠেকে না চরণ তারাই মাটির মালিক।
    রক্ত দিয়ে ফসল ফলায় কৃষক,
    সেই কৃষক থাকে অনাহারে,থাকে অন্ধকারে।
    তাদের অত‍্যাচারে কৃষক সমাজের জীবনীশক্তি নিঃশেষ।
    কৃষক সমাজের যন্ত্রণাকাতর নিঃস্ব রিক্ত কঙ্কালসার করুণ চেহারা।

    6
    3 Comments
Skip to toolbar