Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🪔 সন্ধ্যামালতী 🪔

    তুমি কি আমার শব্দ হবে? সাজিয়ে কবিতা লিখবো আর সারাজীবন ভর আবৃতি করে যাবো। তুমি কি আমার সীমাহীন প্রেম হবে? স্নিগ্ধসকালের রোদ কিংবা মধ্যদুপুরে বকুলমায়া, হবে? কোনো পড়ন্ত বিকেল, যাকে নিয়ে বনচারী হয়ে ঘুরে বেড়াবো, না হয় সন্ধ্যারাগে আমার সন্ধ্যামালতী, গভীর রাত্রের নীল জোছনা হবে? যাকে নিয়ে ছাদে শুয়ে থাকবো, ভালোবাসার পূরবী হবে? না হয় ভালোবাসার সুরভী, যাকে নিয়ে জীবন সাজাবো, তুমি কি আমার জীবনজুড়ে অবাক গল্প হবে? যে গল্প মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না! তুমি কি শুধুই আমার হবে!

    ✨🆂🆂🅿🆂🆂✨

    4
    2 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar