Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 5 months ago

    শেষকৃত্য
    – ফারহাত আহমেদ
    তারপর নিরবতা
    ধরা পড়া লোকটাকে
    অনায়াসে ছিঁড়ে-খুঁড়ে
    করে যায় সৎকার
    আবেগের গলা টিপে
    অচেনা মুখোশ পরে
    বলে যায় “ভালো আছি-
    পৃথিবী চমৎকার” ।
    সুখটানে সুখ্ বিনে
    কিছু ধোঁয়া আনমনে
    মহাশূণ্যের মাঝে
    ভাঙ্গে-গড়ে বৃত্ত
    থেমে যাবে দেহঘড়ি
    মৃত মানুষের ভিড়ে
    পথ চলা শেষ তার
    শুরু শেষকৃত্য ।
    ইতিহাস মনে রেখো
    এক বুক জ্বালা নিয়ে
    চলে যায় কিছু লোক
    আর কোন আসরে
    কিছু লোক রয়ে যায়
    দীপ জ্বলা আশা নিয়ে
    জানে তারা দেখা হবে
    আর কোন বাসরে ।

    2
    6 Comments
Skip to toolbar