Profile Photo

Mohammad Abul HasanOffline

  • Mohammad-Abul-Hasan
  • Profile picture of Mohammad Abul Hasan

    Mohammad Abul Hasan

    3 years, 5 months ago

    # গহনে গহীন

    রুগ্ন হয়ে হয়ে রোগাক্রান্ত শহর
    ধূর্ত নেশা
    নৈতিক নদী মরুভূমির ইতিহাস লিখে যাযাবর!

    পতনের শীর্ষবিন্দু হামবড়া শামুক
    সম্মূখ চেয়ার
    মাদুর পেতে বসে বিজয়ী বীর।

    চলছে জাতি
    যেটুকু চলা ধর্মবিমুখ শির।

    কী হবে
    দূষিত হাওয়া
    রুগ্ন পা
    শহর ছুঁয়ে পরখ করে ভাগ্য তিলক!

    মিথুন রাশি
    নিমগ্ন জাতি
    ক্লান্ত বিছানা ভবিষ্যৎ পথ।

    মোসাহেব গণক
    সুখের মন্ত্র যপে কুক্ষিগত সিংহাসন ;
    এভারেস্ট ঝড় ওঠে মালভূমির প্লাবন!

    ১০.১১.২২ ফরিদগঞ্জ, চাঁদপুর।

    ©মোহাম্মদ আবুল হাচান মিয়া

    2
    2 Comments
Skip to toolbar