-
“আমাকে দাও ভালোবাসার অসুখ”
-চিশতী রাজু আহমেদ
তারিখঃ – ২৭/১২/২০২২ খ্রিঃ ।হে প্রভু,চাই না কভু শুধু বৈভবী সুখ
আমাকে দাও ভালোবাসার অসুখ।
মননে করো আমায় শুদ্ধতার রুপকার,
মমতার ফুলে গাঁথা মালা –
চির শত্রুরও যেন হয় শ্রেষ্ঠ উপহার।প্রগাঢ় ভালোবাসায় দিগন্তের মতো হায়
নিত্য প্রসারিত করো এ হৃদয়,
প্রাপ্তির আনন্দ হোক -ব্যথিতের হাসি মুখ
অন্য কিছু নয়।সততার সুধা ঢেলে দাও চেতনায় –
স্বার্থের অনুভূতি করে দাও লীন,
মা-মাটি ও মানুষের হক আমার হাতে হোক নিরাপদ চিরদিন ।এ জীবন করো না কারো অভিশাপের ডাস্টবিন
হে প্রভু,ভালোবাসার অসুখেই আমায় পীড়িত করো নিশিদিন।2 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed


প্রেম এক অচিন অনুভব; শেষ হয় না।