Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 5 months ago

    চাঁদের বুড়ি
    যাচ্ছ কোথায়?
    মেয়ের বাড়ি
    আনব সুতা
    বুনবো শাড়ি
    কাটব চড়কায়
    তাড়া তাড়ি।
    শাড়ি কি হবে?
    পড়ব আমি
    জ্যোৎস্না ছড়াব
    নিশি রাত্রি।
    সবাই ডাকে
    আদর করে
    আমায় বুড়ি
    আমি নই কিন্তু
    এত থুরথুরি।
    সবাই আমার
    সুন্দর বলে
    আমি তো নই
    অতি সুন্দরী
    কলংক আছে
    বদনামও আছে
    জগৎ জুড়ি।
    আদর আমাকে
    সবাই করে
    আমি থাকি
    অনেক দুরে
    আমাকে ভালোবেসে
    সবাই যায় ভুলে।
    চকোরিনী আমায় খোঁজে
    কিন্তু থাকে দুরে
    আমায় না পেয়ে সে
    নিত্য কেঁদে মরে।
    ২৭/১২/২০২২.

    4
    1 Comment
Skip to toolbar