-
মলিনতা দূর হবে
– পি কে সরকার
নতুনের চাপে নতুন উধাও,
পুরোনো হাওয়া বয়।
স্মৃতির চাপে স্মৃতিরা উধাও,
মন যে বিভেদময়।
চেতনার আলো ঘুণে ধরেছে,
বিবেক স্বার্থময়।
ব্যক্তি হারায়,
সময় বুড়িয়ে যায়।
তবু কেন হায়!
সে কথা ভুলে যাই।
মনহীন প্রাণ,
শান্তি চায়…
স্বীয় ধর্মশালায়।
স্রষ্টার ঘর সৃষ্টি গড়ে,
স্রষ্টা বিভেদময়।
মানবের চাপে মানব হারায়,
মনুষ্যত্ব তুমি কই?
সময়ের গর্ভে সময় চলেছে,
অজানা ভবিষ্যৎ আলিঙ্গনে।
ক্ষণে ক্ষণে ক্ষণ
আসবে মাহেন্দ্রক্ষণ,
সময়ের দাবিতে,
যুগ যুগান্তর ঘুরে,
আসবে মহাপ্রাণ,
আলোকবর্তিকা হাতে।
সুপ্ত আগ্নেয়গিরি
উঠবে ফুঁসে,
মলিনতা যত পুড়বে
স্ফুলিঙ্গে।2 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
Md-Akadullah
@md-akadullah


চমৎকার উপস্থাপন