Profile Photo

রাহুল চন্দ্র দাসOffline

  • ফুল পাতা পাখি থেকে ক্রমশ মানুষের কাছে
    আমাকে নিয়েছে ছিড়ে গত প্রভাতের বকেয়ারা।
    বসন্তের সারা দিনমান নানান পাতার ফাঁকে
    কাক, শালিকেরা বটের লাল ফল খুটে
    শালিকেরা পাকা নিমফল খায় দ্বিজেন শর্মার সলিম আলির কোলে
    আগুনের শিখা যেন সুনামগঞ্জের পলাশের বনে।
    রেশনের ভীড় ঠেলে পোস্টারে ছাওয়া নির্বাচনে
    লুটোপুটি খায় অনেক পাখি, হুমড়ি খেয়ে পড়ে
    অপর্ণমোচী বটের ছায়ায় কাঠবিড়ালি বকুলের হলুদ মার্বেলে।
    বোধিদ্রুম অশ্বত্থের নিচে দাড়ালে ঝমঝম শব্দ আসে কানে।
    হলুদ রাত্তিরে।
    বৈষ্ণবের প্রিয় কদমের গাছ যেন পদাবলী
    কাঠগোলাপের গাছের কংকাল বিরহ বাতাসে কেঁপে উঠে।
    কৃষ্ণচূড়ার সারা গাছটিই এক আঁজলা ফুল যেন
    ছাতিমের বীজ, শিমূলের, পলাশের, জারুলের বীজ পাড়ি দেয় দূর
    দিগন্তে শুন্যে মাকড়সার জাল বোনে।
    দেবদারু পাতার তোড়নের নিচে বাঁদুড় ঝুলে থাকে যেন ক্রুশ
    নাগেশ্বরের ঘ্রাণে মিশে থাকে সোনাইলের ফুলের মতন
    জাপানের চেরিফুল সালঙ্কারা দেবীর ক্লিভেজে ।
    বকুল শিউলি ফোটে যে শারদ রাতে
    সেলফোনের নোটপ্যাডে কবিতার ফাঁকে
    তাড়া নিয়ে আসে মনে বেশ্যার দোকানের বাকি,
    পতিতালয়ের হালখাতা, মানুষের ঘ্রাণ উত্যক্ত বিরাতে।

    7
    7 Comments
Skip to toolbar