-
পোস্টমর্টেমের আগে
– ফারহাত আহমেদ
তক্তপোষে
এক ষোড়শী
নাম সোহাগী
একলা শুয়ে
নিথর দেহ
মুখখানা হা
একটু লালা
পড়ছে চুয়ে ।
স্বপ্নসাধে
ঘর বেঁধেছে
এই গাঁয়েতে
অল্প ক’দিন
শ্বশুর বাড়ি
করছে খা খা
ধুপছায়া সাঁঝ
বড্ডো অচিন ।
একটা মানুষ
লাশ হয়েছে
বাতাস জুড়ে
বিষন্ন সুর
অমঙ্গলের
চিন্হ দেখে
চলছে ডেকে
একটা কুকুর ।
একটা লাশের
সাধ্যি কতো
সংসারী সব
আজ বিবাগী
অমঙ্গলের
আর কি বাকী
একটা কিছু
বল্ সোহাগী !8 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan



মন কেমন করা একটা বিষাদ ছুঁইয়ে গেলো।